#Quote
More Quotes
কোনও কাজে ব্যর্থ হয়ে থেমে গেলে চলবে না। আবারও নতুন উদ্যমে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে ফের কাজে লেগে পড়তে হবে। তাহলেই আর অধরা থাকবে না সাফল্য।
এই সৌরমন্ডলের এই পৃথিবীর এক কীর্তনখোলা নদীর পাড়ে যে-শিশুর জন্ম। দিগন্তবিস্তৃত মাঠে ছুটে বেড়ানোর অদম্য স্বপ্ন যে-কিশোরের। জ্যোৎস্না যাকে প্লাবিত করে। বনভূমি যাকে দুর্বিনীত করে। নদীর জোয়াড় যাকে ডাকে নশার ডাকের মতো। অথচ যার ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছে ঔপনিবেশিক জোয়াল গোলাম বানানোর শিক্ষাযন্ত্র। অথচ যার ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছে এক হৃদয়হীন ধর্মের আচার। অথচ যাকে শৃঙ্খলিত করা হয়েছে স্বপ্নহীন সংস্কারে।- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
পৃথিবীতে কেউ কারোর বন্ধু বা শত্রু হয়ে জন্মায় না। মানুষ তার ব্যবহারের দারায় একে অপরের বন্ধু এবং শত্রু হয়ে যায়।
পূর্ণতার থেকে অপূর্ণতার গল্প যার কাছে বেশি,তার কাছে ব্যর্থতার আরেক নাম,জি ভালো আছি!
কত ব্যর্থ প্রেমের গল্প লেখা থাকে উপন্যাসের পাতায়, পরিণতি বেদনার হলেও, প্রেমের শহরে ব্যর্থ প্রেম জনপ্রিয়র তালিকায়।
কোন সফল মানুষই, সেরা হবার জন্য কাজ করেন না। তারা কাজের জন্য নিজের সেরাটা দেন।
মধ্যবিত্ত হলো একটি অভিশাপের নাম,জন্ম থেকেই যাদের জীবন কাটে মানিয়ে নেওয়ার মাধ্যমে।
প্রত্যেক সফল ব্যক্তির পেছনে প্রচুর ব্যর্থতা লুকিয়ে থাকে।
জন্ম নিয়েছি… কারোর মনের মতো হওয়ার জন্য নয়! নিজের ইচ্ছা মতো করে বাঁচার জন্য
ব্যর্থতা শেষ কথা নয়, বরং সাফল্যের পথের মাইলফলক। পরিশ্রম চালিয়ে যান, সাফল্য অবশ্যই আসবে।