More Quotes
সময়ের সাথে সাথে মানুষও বদলে যায়। যখন প্রয়োজন ছিল তখন যারা পাশে থাকেনি, পরে তাদের সম্পর্ক তৈরি করার কোনো অধিকার নেই।
আড্ডা এমন এক জিনিস, যেখানে শুধু সময় চলে না, মনও পছন্দ করে সেখানেই থাকতে।
জ্ঞান যতই শক্তিশালী হোক না কেন,,, ভাগ্য ব্যাতিত এটি কখনও বিজয়ী হতে পারে না, বীরবল অনেক বুদ্ধিমান হয়েও কোনদিন রাজা হতে পারেননি।
ফোন করতে পারি না, নাম্বার নেই বলে, খবর নিতে পারি না সময় নেই বলে, দাওয়াত দিতে পারি না, বেশী খাও বলে, শুধু স্ট্যাটাস দেই মনে পড়ে বলে।
অতীতে অনেক কথাই বর্তমান সময়ের সাথে মিলে যেতে পারে, তাই বলে কি অতীতকে বর্তমানে আনা যাবে! আমরা সবাই জানি যে এটা কখনো সম্ভব না। বর্তমান সময়ে কি করবে সেটা নিয়ে এগিয়ে যাও।
পরীক্ষায় ব্যর্থ হয়েছো বলে এটা ভেবো না যে সব শেষ, এর মানে শুধু এই যে তোমার সফলতার সময়টা একটু পিছিয়ে দেয়া হয়েছে।
সব মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানানো যায়, কিছু মানুষকে সব সময়; কিন্তু সব মানুষকে সব সময় বোকা বানানো যায় না।
মন খারাপের সময় পাশে থাকা মানুষটিই আসল আপনজন।
অনেক সময় মানুষকে নয়, তার সঙ্গে কাটানো সময়গুলোকেই সবচেয়ে বেশি মিস করি।
ভালোবাসা খুঁজতে হয় না যদি তোমার জন্য কেউ থেকে থাকে তাহলে ঠিক সময়ে তুমি তাকে পেয়ে যাবে