#Quote

More Quotes
প্রকৃতি সরলতায় সন্তুষ্ট এবং প্রকৃতি কোন পুতুল নয় । — আইজেক নিউটন
প্রকৃতি আমার আদর্শ, আমার আনন্দ, আমার আলো। - রবীন্দ্রনাথ ঠাকুর
কৃষ্ণচূড়ার ফুল যেনো প্রকৃতির সৌন্দর্য দ্বিগুন করে তুলে।
প্রকৃতি তুমি সুন্দর থেকে এমনি শরৎ আবেশে!! মেঘমালা গুলো নেমে আসুক, এমনই কাশফুলের দেশে।
প্রকৃতি এমন এক সৃষ্টি যা শুধু আমাদেরকে দিতেই পারে আর আমরা শুধু নিচ্ছি।
মানুষ এবং প্রকৃতি বরাবরই এক নিবিড় সম্পর্কে জড়িয়ে আছে সেই আদি যুগ থেকে। তাই তো মানুষ প্রাকৃতিক সৌন্দর্যের বিমোহিত হতে খুব বেশি সময় নেয় না।
কৃষ্ণচূড়ার গন্ধে মাতোয়ারা আমি তাইতো দিন তারিখ সবকিছুর হিসাব গুলিয়ে যায় আমার।
যে দিকে দুই চোখ যায়, শুধু সবুজের সমারোহ। গ্রামের সবুজ প্রকৃতি, ধানের ক্ষেতের ওপর সুবুজের কুয়াশার আভা। আঁকাবাঁকা মেঠো পথ, প্রতিবারই মনোমুগ্ধকর করে তুলে প্রকৃতিকে।
গাছের পাতায় জমে থাকা, শিশির বিন্দু চোখ জুড়ানো শোভা, প্রকৃতি যেন দেয় এক অন্য মায়া।
আমি গোলাপের সৌন্দর্যে এত মুগ্ধ হতে পারি না, যতটা মুগ্ধ হয়ে যাই কৃষ্ণচূড়ার দেখে।