More Quotes
বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না।
মানুষের মন একবার যদি একটি নতুন ধারণা দ্বারা প্রসারিত হয়ে যায় তাহলে কখনও তার মূল মাত্রা ফিরে পায় না। - অলিভার ওয়েন্ডেল হোমস
সব জায়গাতে কথা বলতে নেই, কিছু জায়গায় চুপ থাকলেও নিজের গুরুত্ব বাড়ে।
শিক্ষা এমনই এক বস্তু যা কেউ কাউকে দিতে পারে না। যিনি সুশিক্ষিত ব্যক্তি তিনি প্রকৃতপক্ষে স্বশিক্ষিত।
সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। — বায়রন
শিশুবয়সে নির্জীব শিক্ষার মতো ভয়ংকর ভার আর কিছুই নাই; তাহা মনকে যতটা দেয় তাহার চেয়ে পিষিয়া বাহির করে অনেক বেশি।
পৃথিবীতে সবাই জিনিয়াস; কিন্তু আপনি যদি ১ টি মাছকে তার গাছ বেয়ে উঠার সামর্থ্যের উপর বিচার করেন তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে। — আইনস্টাইন।
ছাত্রদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা থাকা দরকার তা হলো প্রশ্ন করার ক্ষমতা, তাদের প্রশ্ন করতে দিন।
একটি মানুষ যতদিন শিক্ষার প্রতি আকর্ষিত থাকে ততদিন সে জ্ঞানী থাকে,আর যখনই তার মধ্যে এই ধারণার জন্ম নেয় যে সে জ্ঞানী হয়ে গেছে,তখনই মূর্খতা এবং অজ্ঞতা তাকে ঘিরে ধরে।
“আর্থিক সচ্ছলতা বন্ধু আনে, কিন্তু ভালোবাসা আনে না”