#Quote

তারার মেলা লুকিয়ে রেখেছি মন ডগাতে নিশিতে শুরু রক্ত খেলা শেষ হবে এই প্রভাতে, স্বার্থকী তুই পদ্ম পানে রণে নেমে আয় রাঙা দেহে সেজে আছি জলের কিনারায়।

Facebook
Twitter
More Quotes
আমি পদ্মফুলের মত, কারণ পদ্মফুল যেমন ময়লার মাঝে জন্মায়, তেমনই আমিও এক নোংরা মানসিকতার মানুষে ভরা সমাজে জন্মগ্রহণ করেছি।
পদ্ম লতায় লতায় কাঁটা থাকে বলেই পদ্ম এত মূল্যবান। পদ্মের পাপড়িগুলো একটি একটি করে ঝরে পরে ঠিকই কিন্তু কাঁটাগুলো হৃদয়ে বিদ্ধ হয়।
পদ্মফুল খুবই কোমল, তেমনই আমার মনও, কখনো ভাঙতে যেও না একে।
একা ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে ভ্রমর – কুন্তলা কিশোরী? আধেক অঙ্গ জলে, রূপের লহর তোলে সে ফুল দেখে বেভুল সিনান বিসরি।
পদ্মফুলের মত সুন্দর হয়তো আর কোনো ফুল নয়, আমার কাছে পদ্মফুল পৃথিবীর সবচাইতে সুন্দর ফুল।
পদ্ম প্রস্ফুটিত ফুল আমাদের মনে করিয়ে দেয় যে এই কঠিন পৃথিবীতে, আপনি ভিতরে প্রেমময় থাকতে পারেন এবং, একের পর এক আপনার পাপড়িগুলিকে বিশ্বে ছড়িয়ে দিতে পারেন৷
আমার সাথে দেখা করতে এসো আমার গ্রামের পুকুর পাড়ে, সেথায় যে পদ্মফুলের বাহার আছে, তার পাশে বসেই দুজনে এক বিকেল কাটিয়ে দেব।
পদ্মফুল দেখলেই যেনো মন খুশিতে ভরে ওঠে, না জানি কি মাধুর্য আছে এতে, আমায় যেন কাছে টানে।
এক সময় বর্ষা ও শরৎকালে বাংলার বিলে ঝিলে ফুটে থাকতো শোভাবর্ধনকারী, মনোহরি পদ্মফুল। “ওহে পদ্ম ফুল! ভোরের হাওয়ায় শীতল স্পর্শে দুলছো দোদুল- দুল।” আজকাল আর সর্বত্র পদ্মফুলের দেখা পাওয়া যায় না।
পদ্ম ফুলের মতো, তুমি মাটির মধ্যে দিয়ে অঙ্কুরিত হবে, অন্ধকার জলের মধ্য দিয়ে সূর্যের আলোর দিকে পৌঁছবে, সেই পৃষ্ঠে প্রসারিত হবে যেখানে তুমি সুন্দরভাবে প্রস্ফুটিত হবে।