#Quote
More Quotes
যে সবুজ বিন্দুটির আশায় ফোনের স্ক্রিনে তাকিয়ে পার করে ফেললাম শত শত ঘন্টা, সেটা যে আর কোনদিনই আমার জন্য জ্বলেনি!
ভালোবাসা নামক চির কাঙ্ক্ষিত স্বপ্নের বীজ বপন করেছি বলেই হয়তো আজকে আমি বেদনায় ডুবে আছি।
যে ছিল একসময় অতিপ্রিয় আপনজন, সেই আজ সময়ের ব্যবধানে হয়ে গেছে প্রাক্তন!
বদলে যাওয়া মানুষের কথা কি বলবো আমি, নিজের ভালোবাসার মানুষটিকে চোখের সামনে অন্য কারো হয়ে যেতে দেখেছি!
তার সাথে বিচ্ছেদ আমায় বড় সাহস দিয়েছে, এখন আর কাউকে হারানোর বেদনা আর নেই আর কাউকে পাওয়ার ইচ্ছাও নেই।
হ্যাঁ আমি জানি, তোমার আমার মধ্যে যা ছিল সবকিছুই শেষ হয়ে গেছে। কিন্তু তা বলে আমাদের স্মৃতিগুলোকে অন্য কারও কাছে গল্পের রূপে পরিণত করো না, সেটা না হয় আমাদের মনের গভীরেই থাক!
ফাল্গুনের ফুলে চমকে ওঠে, হৃদয়ের গভীরে প্রেমের আভা।
হেমন্তের প্রকৃতির রঙিন পরিবর্তন দেখে মনে হয় প্রতিটি দিনই যেন এক নতুন চমক।
জীবনের এক ভুল সময়ে একজন ভুল মানুষের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার দায়ে ঈশ্বর নামের ব্যক্তিটি আজীবন আমার কাছে দায়ী হয়ে থাকবেন!
অবসাদ বা উদ্বিগ্ন যখন চরম সীমায় বাড়ে যায় তখন মানুষের মধ্যে আত্মঘাতের প্রবণতা বেড়ে যায় যা কখনোই কাঙ্ক্ষিত নয়।