#Quote
More Quotes
তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না, জল-ছল-ছল চোখে চেয়ো না ।ঐ কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না, শুধু বিদায়ের গান গেয়ো না।
দেবদারু-চুলে উদাসী বাতাস মেখে স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি, কোন বেদনার বেনোজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
পথ খুঁজে যায় পথের সীমানায়। আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল।
আমাদের চোখের জল গুলো সবাই দেখতে পেলেও আমাদের হৃদয়ের কষ্ট গুলো কেও দেখেতে পায় না! কোনকিছু পওয়ার আনন্দ হয়তো আমাদের অল্প কিছুদিন থাকে, কিন্তু কিছু হারিয়ে গেলে সেটা না পাওয়ার বেদনা থাকে সারাটাজীবন
চোখের খেলায় ডুবিছিলেম যবে; ভালো তো তখনই ছিলেম প্রিয়। কেন চলে গেলে আমায় ছেড়ে? সেই চোখের সৌন্দর্য্য যে আমি আজও ভুলতে পারিনি।
তোমার চোখের দিকে তাকালে আমি কি অনুভব করি তা ব্যাখ্যা করার মতো কোনো শব্দ নেই। শুধু বলতে পারি ভালোবাসি তোমায়। শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তমা।
চোখ হল আত্মজীবনীর মত। এক নজরে পুরো ইতিহাস বলে দিতে পারে।
মা জননী চোখের মনি, অসিম তোমার দান, খোদার পরে তোমার আসন আসমানের সমান; ত্রিভুবনে তোমার মতো হয় না কারো মান। ভালোবাসি মা।
চোখে জল না থাকলেও, কষ্টটা থাকে বুকের গভীরে—নিজেদের জন্য।
তোমার চোখে আমার প্রতিচ্ছবি দেখলে মনে হয়… আমি কতটা গুরুত্বপূর্ণ তোমার জীবনে।