#Quote
More Quotes
মানুষের অনুভূতিতে আঘাত করা উচিৎ নয়। সর্বদা মানুষের অনুভূতিকে সম্মান করা উচিৎ।
মানুষের হৃদয়ে আঘাত করা মানে নিজের ভাগ্যের দরজায় লাথি মারা।
রক্তের সম্পর্ক থাকলেই যে ভালোবাসা থাকবে, এমন কোনো গ্যারান্টি নেই। আত্মীয়রাই কখনো কখনো সবচেয়ে বেশি আঘাত দেয়।
নীরবতা সত্যিকারের বন্ধু যে কখনো আঘাত দেয় না।
যদি সত্যিই আমার ক্ষতি চাও, ভুলেও আঘাত করো না আমার হৃদয়কে।
সবার মধ্যে সর্বোত্তম সে, যে তার মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। -(আবু হুরায়রা (রা.)-এর বর্ণনা)
যারা আপনার ক্ষতি চাইবে, তাদেরকে কখনোই আঘাত করতে চাইবেন না। শুধুমাত্র তাদের সামনে হাসিমুখ নিয়ে সুখী হয়ে বাঁচার চেষ্টা করবেন। দেখবেন আঘাত করলে যতটা না কষ্ট পেত, আপনার সুখে তারা তার চাইতে বেশি কষ্ট পাবে, কলিজায় তাদের আঘাত লাগবে।
তুমি হীনা আমি যে একাকীত্বে ভুগি, সেটা বরাবরই আমার একান্ত অনুভূতি। এখানে তুমি আমাকে আঘাত করার সুযোগ পাবে না।
কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো। কারণ খারাপ সময় একদিন তোমারও আসবে।
সময়ে একে অপরের উপকার করার মধ্য দিয়েই আমরা নিজের মানসিকতার উন্নতি সাধন করতে পারি।