#Quote
More Quotes
টাকা হলো সংখ্যা যা কখনো শেষ হবে না, যদি আপনার দুঃখের কারণ টাকা হয় তাহলে আপনার দুঃখ কখনো ফুরাবেনা।
আসবে ঝড়, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন, কাঁপবে কুটীর সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন- টুটবে যবে বন্ধন! পড়বে মনে, নেই সে সাথে বাঁধবে বুকে দুঃখ-রাতে- আপনি গালে যাচবে চুমা, চাইবে আদর, মাগবে ছোঁওয়া, আপনি যেচে চুমবে- বুঝবে সেদিন বুঝবে।
তুমি পাশে থাকলে, দুঃখও হাসতে শেখে।
যে কোন আনন্দঘন মুহূর্তের পূর্বে কোন না কোন আভাস পাওয়া যায়। অথচ আমার জীবনে দুঃখ যেন পূর্বাভাস বিহীন কোন জলোচ্ছ্বাস
শব্দবিহীন গভীর নদী বয়ে যায় যেমন নীরবে, দুঃখ কারো তেমনভাবে রয়ে যায় হাসির আড়ালে!
যদি ভালোবাসা সত্য হয়, তবে তা কখনো দূরে সরে যায় না।
অন্যের পরিবর্তনে দুঃখ না পেয়ে নিজেকে পরিবর্তন করো। দেখবে দুঃখ পালিয়ে গেছে।
সংগ্রাম করা, প্রচেষ্টা করা, নির্দিষ্ট আদর্শের প্রতি সত্য হওয়া – এই একা সংগ্রামের মূল্য।
জীবনটা সুখী ভাবে কাটাতে চাইলে অল্প সুখে খুশি থাকতে হবে বেশি সুখের আশা করা যাবে না তাহলে আরো দুঃখ চেপে আসবে।
তরুণদের সত্য কথা বলার শিক্ষা দিন, দেখিয়ে দিন তাদের কতটা শান্তিতে কাজ করা যেতে পারে।— রাকিম