More Quotes
নীরবতা শুধু শব্দের অভাব নয়, এটি অনেক সময় শক্তিরও প্রকাশ।
অসম্ভব শব্দটি ভুলে গেছি, সবার অসম্ভব আমার সম্ভব হবে।
যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি , সাফল্য তার কাছেই এসে ধরা দেয় , কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ ততো কম।- ডেল কার্নেগি
যদি ভুলে যাবার হয়, ভুলে যাও। দূরে বসে বসে মোবাইলে, ইমেইলে হঠাৎ হঠাৎ জ্বালিয়ো না, দূরে বসে বসে নীরবতার বরফ ছুড়ে ছুড়ে এভাবে বিরক্তও করো না। - তসলিমা নাসরিন
ভালোবাসা আর ব্যথা অনেকটা সূর্য আর ছায়ার মতো – একটাকে ছাড়া অন্যটার অস্তিত্ব বোঝা যায় না।
বৃষ্টি মানেই কেবল জল নয়, কিছু না বলা কথা, কিছু হারিয়ে যাওয়া অনুভূতির শব্দ।
হাজারো শব্দের চেয়ে বেশি কথা বলে মায়াবী চোখের জল, ভালোবাসার বেদনায় ভেজা মনের অশ্রুজল।
সবসময় হাসিমুখে থাকা মানেই সুখী হওয়া না, কিন্তু হাসি অনেক ব্যথা লুকিয়ে রাখতে পারে।
এক দিন জানি সকলেই যাব চলে , তবু কেন মন অকারণ ব্যথা পায় । তবু কেন চোখে বারেবারে আসে জল , হয়তো পৃথিবী এত সুন্দর বলে॥
মানুষকে ব্যথা দেবার একটা সীমা আছে, সেটা ডিঙিয়ে যেও না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়