#Quote

More Quotes
মানুষকে বার বার ডাকলে রাগ করে, আর আমার আমার সৃষ্টিকর্তাকে বার বার ডাকলে তিনি খুশি হোন। আলহামদুল্লিলাহ।
ছোটবেলায় যখন ভুল করতাম, বাবা কখনোই রাগ করতেন না। বরং ভালোবাসায় বুঝিয়ে দিতেন। আজ সেই ভালোবাসার কথা খুব মনে হচ্ছে। মিস ইউ প্রিয় বাবা।
যদি আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করতে না জানেন, তাহলে আপনার অবস্থা আক্রমণ হওয়ার উপক্রম একটি অসহায় প্রাচীরহীন শহরের মত।
অভিমানের চোখে পৃথিবীটা অন্যরকম দেখায়।
জানো কি? যারা তোমার উপর রাগ করে তোমায় ছেড়ে চলে যায়, তারা একদিন না একদিন ফিরে আসে। কিন্তু যারা হাসতে হাসতে দূরে চলে যায়, তারা আর কখনই ফিরে আসে না।
যে মানুষটা আমার রাগের জন্য আমাকে ছেড়ে যাবে সে যাক! যে মানুষটা আমার রাগকে মানিয়ে নিবে, সে মানুষটা আমার হোক!
অতীতের প্রতি আপনি যতো বেশি রাগ আপনার হৃদয়ে বহন করবেন, বর্তমানকে ভালোবাসতে আপনি ততো কম সক্ষম হবেন।
বুকের মধ্যে রাগ বিরক্তি দুঃখ জমাট বেঁধে গেলে মানুষ তা একা একা বয়ে বেড়াতে পারে, কিন্তু খুশির চাপ বড় অসহ্য । খুশিটাকে কারুর কাছে উজাড় করে না দিতে পারা পর্যন্ত কেমন যেন শান্তি হয় না।
ধৈর্য বা সবর হচ্ছে অন্তর তাকদীরের প্রতি রাগান্বিত হয় না এবং জবানও কোনো অভিযোগ করে না ।
অতিদূর পরপারে গাঢ় নীল রেখার মতো বিদেশের আভাস দেখা যায়-- সেখান হইতে রাগ-দ্বেষের দ্বন্দ্বকোলাহল সমুদ্র পার হইয়া আসিতে পারে না।