#Quote
More Quotes
সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী,রেখেছ বাঙালী করে মানুষ করনি।
লবন এবং চিনি দেখতে একই রকম পার্থক্য শুধু স্বাদে, তেমনি মানুষ এবং অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরনে।
রাজনীতিহীন সাহিত্যচর্চা কপটতা ছাড়া আর কী। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল,বক্ষের দরজায় বন্ধুর রথ সেই থামল।
সাহিত্য বাদ দিয়ে বৈজ্ঞানিক হলে,তিনি ইচ্ছায় বা অনিচ্ছায় হিংস্র মানুষের হাতে মারণাস্ত্রই তুলে দেবেন তাঁর আবিষ্কারকে মানুষ মানুষকে ধ্বংশ করার কাজে ব্যবহার করবে।
সাহিত্য কোন প্রতিযোগিতার ব্যাপার ছিলো না, এখনো নেই। এটা ছিলো আনন্দের বিষয়, ভষ্যিতেও তাই থাকবে।
আমি বদলাই না, পরিস্থিতি মানুষ চিনিয়ে দেয়।
সাহিত্য একটা তীব্র নেশা, রক্তের সঙ্গে মিশে যায়, যাকে একবার এই নেশা ধরে, তার আর অন্য কোনো গতি থাকে না। আবার এ কথাও হয়তো ঠিক, অনেক লেখুই এক এক সময় এই নেশা থেকে মুক্তি পেতে চায়! সাহিত্য সৃষ্টিতে খ্যাতি-কীর্তি-অর্থের সম্ভাবনা আছে বটে, কিন্তু তার জন্য লেখককে ভেতরে ভেতরে কত কষ্ট যে সহ্য করতে হয়! এক একসময় রক্ত ক্ষরণের মধ্যে মিশে যায় শব্দের বিষ, তা অন্যদের পক্ষে বোঝা সম্ভব নয় - সুনীল গঙ্গোপাধ্যায়
সাহিত্যে যে সত্য ও যে ধর্ম, সমস্ত ধর্মের তাহা এক অংশ মাত্র। অতএব, কেবল সাহিত্য নহে, যে মহত্ত্বের অংশ এই সাহিত্য, সেই ধর্মই এইরূপ আলোচনীয় হওয়া উচিত। সাহিত্য ত্যাগ করিও না, কিন্তু সাহিত্যকে নিম্নে সোপান করিয়া ধর্মের মঞ্চে আরোহণ কর।
মহাজ্ঞানী মহাজন,যে পথে ক’রে গমন হয়েছেন প্রাতঃস্মরনীয়।