#Quote
More Quotes
আমরা সমাজের অর্ধাঙ্গ, আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কীরূপ? কোনো ব্যক্তি এক পা বাঁধিয়া রাখিলে সে খোঁড়াইয়া খোঁড়াইয়া কতদূর চলিবে? পুরুষের স্বার্থ এবং আমাদের স্বার্থ ভিন্ন নহে। তাহাদের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য যাহা আমাদের লক্ষ্য তাহাই। - বেগম রোকেয়া
যদি আমরা বিভক্ত হয়ে যাই এবং স্বার্থের দ্বন্দ ও মতাদর্শের অনৈক্যের দ্বারা প্রভাবান্বিত হয়ে আত্বঘাতী সংঘাতে মেতে উঠি, তাহলে যারা এদেশের মানুষের ভালো চান না ও এখানাকার সম্পদের ওপর ভাগ বসাতে চান তাদেরই সুবিধা হবে এবং বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত, ভাগ্যাহত ও দুঃখী মানুষের মুক্তির দিনটি পিছিয়ে যাবে। - শেখ মুজিবুর রহমান
বন্ধুত্বে স্বার্থ থাকলে, সেই বন্ধুত্ব আসলে দীর্ঘস্থায়ী হয় না।
দায়িত্ব বা বিবেকের তাড়নায়, কেউ মাঝে মাঝে স্বার্থকে বিশেষ প্রাধান্য দিয়ে থাকে এবং ভবিষ্যতে যা ইতিহাস রচনা করে।
তুমি তখনই একজন নিঃস্বার্থক বন্ধু পাবে যখন তুমি নিজে একজন নিঃস্বার্থ বন্ধু হবে কারো। — সোহাগ সরকার
সুখ কখনো স্বার্থের মাধ্যমে উপলব্ধ হয় না ; এটি চিরন্তন আলোর অফুরন্ত ভালোবাসায় নিঃশর্ত বিশ্বস্ততার মাধ্যমে অর্জিত হয়।
সাহসী নেতা হলে হতে হবে আপনার মতো রাজ পথে লইড়াই করা নেতা। যে সব উপেক্ষা করে তার কর্মিদের আগলে রাখেন।
অর্থ আর স্বার্থ এই দুইটা জিনিস মানুষকে খুব তাড়াতাড়ি বদলে দেয়।
আগলে রাখুন সেই মানুষটাকে যে কোন স্বার্থ ছাড়াই নিয়মিত আপনাকে ভালোবাসে আপনাকে
স্বার্থ আর স্বার্থের চুলচেরা বিশ্লেষণে জীবনের মুহূর্তগুলোই মলিন হয়ে যায়। স্বপ্নের দেখা কখনও মেলে না।