#Quote
More Quotes
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়!
বিয়ে মানে শুধু অনুষ্ঠান নয়, ওর চোখে নিজের ঘর খুঁজে পাওয়া।
চোখ থেকে পড়তে থাকা অবিরাম জলও পড়তে পড়তে থেমে যায় সে বুঝে যে তাকে চুপ করানোর মত কেউ নেই।
বিষাদ মানে চোখের মাপে নীল আকাশ খোঁজা; বিষাদ মানে একলা থাকার ভীষণ সাজা।
চোখের মধ্যে এমন মোহ থাকে, যে কারো চোখের দিকে তাকিয়ে থেকে আপনি কখনও মিথ্যা কথা বলতে পারবেন না।
বাহ্যিক চোখের সৌন্দর্য্য কাপড়ে ঢাকলেও, অন্তরের চোখ কোনো পর্দা দিয়েই লুকানো যায় না।
ভালোবাসা মানে হলো পরস্পরকে বুঝতে পারা চোখের দিকে তাকিয়ে মনের কথাগুলো বুঝে নেওয়া।
মাগো, তোমার চোখের চশমা, তোমার নামাজের জায়নামাজ, তাসবিহ সব পড়ে আছে শুধু তুমি নেই।
কষ্টের ভাষা শুধু চোখের জলে হয় না কখনো কখনো মিষ্টি হাসির পিছনেও কষ্ট লুকিয়ে থাকে যেটা সবার চোখে পড়ে না
কাগজের দুটো পৃষ্ঠার মতো প্রেম,কোনোদিন কেউ ছোঁবে না পরস্পর।চোখের কৃষ্ণ বৃত্ত ঘিরেছে সাদা,ভালোবাসা তবু আমার ভিতরে একা।