#Quote
More Quotes
লোক দেখানো আদর্শ, বাতাসে ভাসমান দূর্গের মত। যার বাস্তবতা ও মূল্য কোনোটাই নেই। -ক্লাইড ম্যাকি
বাস্তব জীবনে পা দিলে বিভিন্ন রকম রাস্তা দেখা যায়।
মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই পৃথিবীর আসল রূপ দেখতে পায়।
মানুষ যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন তাদের মনে কিছু না কিছু নিয়ে দুশ্চিন্তা লেগে থাকবে, কেননা আমাদের বাস্তব জীবনে সবকিছু সঠিক কখনোই হয় না, এমন কিছু থাকবেই যা নিয়ে মাথায় টেনশন থাকে।
বাস্তবতা হল সেই শিক্ষক, যা কঠিন সময় সয়ে যেতে শেখায়।
বাস্তবতা শুধু কষ্ট দেয় না, কখনো কখনো চোখও খুলে দেয়।
স্বপ্ন যখন আকাশ পরিমান, বাস্তবতা সেখানে কাগজের বিমান ।
বাস্তবে মুখোমুখি সত্য বলা মানুষ গুলো সবার অপ্রিয় হয়
মনের মানুষের জন্য দামি উপহার কেনার ইচ্ছা থাকে, তবুও বাস্তবতার কাছে হার মানতে হয় এরই নাম মধ্যবিত্ত জীবন।
যে মানুষ বাস্তবতা মেনে চলে, তার জীবন হয় স্থির ও সচেতন।