#Quote
More Quotes
প্রকৃতির কাছে মানুষ অসহায়। প্রকৃতির রূপ যেকোন সময় পরিবর্তন হতে পারে যা মানুষের পক্ষে অনুধাবন করা কখনোই সম্ভব নয়।
মানুষের যা কিছু অর্জিত সম্পদ তা সবই প্রকৃতির দান ।
প্রকৃতির মাঝে গেলে মন ভালো হয়ে ওঠে, দেহ সুস্থ হয়ে যায় এবং নিজের জ্ঞানকে সুশৃঙ্খল করা যায়।
ঐ দূর দিগন্ত পারে যেথা আকাশ মাটিতে কানাকানি তোমার আমার শুধু, তেমনি করেই জানাজানি আকাশ অনেক রঙের রাঙানো মাটিতে ফুলের মেলা সাজানো তাই তো এমন করে রূপে আর রসে আজ ভরে আছে ভরে আছে ভূবন খানি।
সব গাছেরা বৃক্ষ হলেই জেতে তৃণ প্রজাতিই, বিরাজ করে ক্ষেতে।
প্রকৃতি সদা শুভ চেতনার রঙে রঙিন ।
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়; হয়তো বা হাঁস হব- কিশোরীর-ঘুঙুর রহিবে লাল পায়, সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে; আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালবেসে।
এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়! কোথায় এমন হরিৎক্ষেত্র আকাশতলে মিশে! এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে! এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানি সে যে – আমার জন্মভূমি।
সব গাছেরা বৃক্ষ হলেই জেতে, তৃণ প্রজাতিই বিরাজ করে ক্ষেতে।
প্রকৃতিকে সত্যিকারের ভালোবেসে এবং গভীরভাবে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করলে সব জায়গার সৌন্দর্য ই অনুধাবন করতে পারা যাবে।