#Quote
More Quotes
পৃথিবীতে এমন কলম আবিষ্কার হয়নি যেটা দিয়ে বাবার সংজ্ঞা লেখা সম্ভব।
যদি জীবনে বড় হতে চাও তাহলে কখনও নিজের বাবা মা কে অশ্রদ্ধা করো না। তাঁদের চেয়ে বেশি আর কেউ তোমার ভালো চাইবেন না কখনও
পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে। সেই ভালোবাসার মাঝে কোনো না কোন প্রয়োজন লুকিয়ে থাকবে। কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে, সে হলো বাবা।
বাবার মৃত্যুতে শুধু আমিই একা হইনি, একা হয়ে গেছে আমার স্বপ্ন, আমার আশা, আমার সবকিছু।
বাবার হাতের টাকা দিয়ে ঈদের শপিং করার দিনগুলো আজ শুধুই স্মৃতি। আজ টাকা আছে, ঈদ আছে, কিন্তু সেই ভালোবাসার ছায়া নেই।
আজকের দিনটি আমার হৃদয়ে গভীর কষ্টের স্মৃতি বয়ে আনে। বাবার চলে যাওয়ার দিনটি আজও মনে আছে, সেই শূন্যতা কোনো কিছুতেই পূরণ হয়নি। আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন আমার বাবাকে জান্নাতের বাগানে আশ্রয় দেন। বাবা, আপনি সবসময় আমার হৃদয়ে বেঁচে থাকবেন, আপনার স্মৃতিগুলো আজীবন আমার সাথে থাকবে।
পৃথিবীতে প্রতিটি সন্তান তার বাবাকে খুব ভালোবাসে কিন্তু মুখে বলতে পারে না যে বাবা তোমাকে ভালোবাসি।
কোনো বাবা মা ই তার সন্তানকে কুৎসিত মনে করে না৷ – কার্ভেন্টিস
বাবা কে নিয়ে কখনও একটা লাইনে শেষ করা যাবে নাহ, যাই বলি নাহ কেনো কথা থেকেই যাবে।
বাবা তোমার ক্লান্ত হাতের রেখাগুলোতে লেখা আছে আমার সুখের গল্প, তোমার চোখের জলে আছে আমার ভবিষ্যতের আশা।