#Quote
More Quotes
ব্যাথা বেদনাই নিকৃষ্ট নয় বরং নিকৃষ্ট হলো অপমান। — পাসক্যাল মারসিয়ের
কেউ অপমান করলে তা নিয়ে কখনো রাগ করবেন না, কারণ রাগ করে মানুষ নিজেরই ক্ষতি করে বেশী।
অপমান শুধুমাত্র দুটো জিনিসই করতে পারে এক মানুষটির আত্মসম্মানকে মেরে ফেলা দ্বিতীয়ত মানুষটিকে মেরে ফেলা। সার্থক গুপ্ত
অপমান হলো তিক্ত বিচার কোন ভুলের যার পরিণাম আরো ভুল হতে পারে। - ইউনুস আলগোহার
কোনো কিছু ভিক্ষা করে পাওয়ার চেয়ে তা না থাকাই কম অপমানের। — আলি ইবনে আবু তালিব(রাঃ)
কাউকে অপমান করতে কোনো যোগ্যতা লাগে না , কিন্তু কাউকে সম্মান করতে গেলে যোগ্যতা ও শিক্ষার প্রয়োজন।
দুর্বল লােকের পক্ষে অপমান পরিপাক করিবার শক্তিটাই ভালাে শােধ তােলার সখটা তার পক্ষে নিরাপদ নয়।
প্রশংসা তুমি যতো ইচ্ছা করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ, যা সুযোগ পেলে সবাই সুদে আসলে ফেরত দেয়। — চাণক্য
মানুষকে অপমান করার মাধ্যমে কষ্ট দেয়া ভালো না। যে সব ব্যক্তি অন্যকে অপমান করে নিজে খুশি হয় তাদের ভালো মানুষ হিসেবে ধরা যায় না।
লোকে আপনাকে অপমান করার জন্য অনেক চেষ্টা করবে! কিন্তু মনে রাখবেন, সম্মান এবং অপমান আল্লাহর হাতে