#Quote
More Quotes
সরকারী কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে। তারা জনগণের খাদেম, সেবক, ভাই। তারা জনগণের বাপ, জনগণের ছেলে, জনগণের সন্তান। তাদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে। - শেখ মুজিবুর রহমান
বর্তমান সময়ে রাজনীতিতে মানুষ সচেতন হচ্ছে, সচেতনতার কারণে প্রতিযোগিতা বাড়ছে, প্রতিযোগিতা বৃদ্ধির কারণে স্বচ্ছতা আসছে, যার কারণে সমাজকল্যাণ ও উন্নয়নের কাজে বেশী নজর দেওয়া হচ্ছে।
সময়ের সাথে সাথে পরিবর্তন হই, কিন্তু মনোভাব একই থাকে, শক্ত হয়ে উঠি।
যেখানে ছাত্রের কণ্ঠে সম্মান থাকে,শিক্ষকের চোখে ভালোবাসা থাকে সেই প্রতিষ্ঠানেই আসল শিক্ষা গড়ে ওঠে।
রাজনীতি শুধুমাত্র আজকের জন্য কিন্তু শিক্ষা চিরকালের জন্য।
রাজনীতি বদলাতে হলে, আগে নিজেকে সৎ হতে হবে।
আমাদের সমাজে বহু যুবক নিজের অধিকার থেকে বঞ্চিত, আর এইসব অধিকার হয়তো আন্দোলন না করে পাওয়া যাবে না। তবে অনেকেই এরূপ আন্দোলন শুরু করার ক্ষেত্রে ভীতু মনোভাব রাখে সেক্ষেত্রে ছাত্র রাজনীতি করার মধ্য দিয়েই হয়তো তাদের ভবিষ্যতের অধিকার আদায়ে সাহসের যোগান হবে।
সৎ মনোভাব এবং সঠিক পথে চলার আকাঙ্ক্ষা একজন ছাত্রকে ভালো রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি জীবনে সফলতা অর্জনে সহায়তা করতে পারে।
বাস্তবে রাজনীতি অনেক তথ্য লুকিয়ে রাখে - হেনরি অ্যাডামস
সেই ভালো শিক্ষার্থী হয়, যে প্রশ্ন করতে পারে । তাই ছাত্র-ছাত্রীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। - এ. পি. জে. আব্দুল কালাম