#Quote
More Quotes
কলিযুগে গোটা পৃথিবী দুর্নীতিপূর্ণ জনসংখ্যায় ভরে যাবে, তাই যারা নিজেদেরকে শক্তিশালী হিসেবে প্রমাণ করতে পারবে, একমাত্র তারাই রাজনৈতিক ক্ষমতার অধিকারী হবে।
কলিযুগ নিঃসন্দেহে একটা ভয়ঙ্কর যুগ, যা শুরু হওয়ার থেকেই অন্ধকার ও ধ্বংসকে আমন্ত্রণ জানিয়েছিল।
কৃষ্ণের লীলা বড়ই মনমোহক ভক্ত কত জোটে , কলির কেষ্ট করলে লীলা লোকে ধরে পেটে ।
কলিযুগ নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের অবনতির পাশাপাশি ধার্মিকতার পতন এবং অধার্মিকতার বৃদ্ধি দ্বারাও চিহ্নিত।
শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী কলিযুগে মানুষের মধ্যে প্রত্যাশা ও ইচ্ছা যত কম থাকবে, পৃথিবীতে তারা ততই সুখী থাকতে পারবে।
কলি যুগে কোনও মানুষের কাছে অর্থ না থাকলে, তাকে অপবিত্র হিসেবে গণ্য করা হবে। অন্যদিকে ভণ্ডামিকে গ্রহণ করা হবে সম্মানের সঙ্গে।
কলিযুগে নিজের বৃদ্ধ বাবা-মার দায়িত্ব অস্বীকার করবে সন্তান।
গীতায় শ্রীকৃষ্ণ জানিয়েছেন, ব্যক্তির অনিয়ন্ত্রিত মন তাদের শত্রুতে পরিণত হয়। যার কারণে কোন পরিস্থিতিতেই মানুষ কখনও সফল হতে পারেন না।
কলিযুগ হল পাপের যুগ, আর এই পাপ থেকে উদ্ধারের একমাত্র উপায় ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করা ।
কলিযুগ নিঃসন্দেহে একটি ভয়ঙ্কর যুগ, আর এই যুগ আমরা ধীরে ধীরে কাটিয়ে নিচ্ছি।