#Quote
More Quotes
ভুলে আমিও যেতে পারতাম, কিন্তু কখনও চেষ্টা করিনাই, কারন আমি তোমাকে ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি।
মানুষ সাধারণত অন্যের কথায় সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত অনুযায়ী কিছু করার ফল ভালো হলে সবটাই নিজের কৃতিত্ব হয়ে যায়, আর ভুল কিছু হলেই পরামর্শদাতা যারা থাকেন তাদের দোষ হয়ে যায়।
প্রেমে কাঁদা ভুল না, ভুল হচ্ছে সেই চোখের জন্য কাঁদা—যা তোমার ছিলই না।
দিনগুলি ভুলে গেছি তবে স্মৃতিগুলো আজও চিরনতুন।
বাস্তবে এই তিনটি জিনিস মেনে চললে কখনো আপনাকে আফসোস করতে হবে না : কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন ; কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন ;কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুখী থাকবেন
সবাই যখন তোমার ভুল ধরে, তখন আল্লাহ তোমার নিয়ত দেখে। তাই মানুষ না বুঝলেও আল্লাহ ঠিকই বোঝেন।
চলো, ওপরে চলো। বলাইবাবু, আমরা তো আছি! এক যায়, আর এক থাকে। মানুষের মতো ভুলতে শেখো। এই দেখো, একে একে আমার তো সবাই চলে গেছেন। যান না, আমি ধীরে ধীরে সব ভুলে যাব। একে একে নতুন চরিত্র এসে আমার চারপাশে ঘিরে বসবে। মাইফেল চলবে দিনের পর দিন। তারপর আবার একদিন সব ভোজবাজি! শুন্য কার্পেট, ছেঁড়া ফুলের মালা, ঘুঙুরের দানা, বাতি ম্রিয়মাণ, ভোরের পানসে আলো, ঘুলঘুলিতে তন্দ্রাতুর পায়রার ডানার ঝটাপটি, মৃতের নিশ্বাসের মতো ফিকে বাতাস। ছিল সব, নেই কিছু। নদীর এক পাড় ভাঙে, আর এক পাড় গড়ে। চলো বলাইবাবু, ওপরে চলো। তুমি আমার কোলে উঠে চলো। বর্ষার দুপুরের স্মৃতি। মাতামহ একেই বলতেন-সব ধুস।
তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না, যে তার আচরণে ভুল গুলো দেখতে পায়না ।
প্রেম কাউকে কখনো আঘাত করে না, তবে প্রেমিকা বা প্রেমিক যদি ভুল ব্যক্তি হয় তবে অনেক আঘাত পেতে হয়।
সময় সিদ্ধান্ত নেয় কার সাথে জীবনে আপনার পরিচিতি হবে ; হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি আপনার জীবনে প্রত্যাশা করেন এবং আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় যে কে আপনার জীবনে চিরকালের জন্য থেকে যাবে ।