#Quote

পলকে আঁধার কেটে গেল মেঘের পালকে ভেসে , আকাশে বজ্রপাতের কালো মেঘের দাগ পেরিয়ে ,পরিযায়ী কত পাখি সব ভেজা পালকে করছে কলরব , বিরক্তির ডানা ঝাপটানোতে ঝরে পালক অজানা , স্রোতে তবু ওরা চলে অসীমের ভিনদেশে , এমনি করেই হাওয়াতে ভেসে ।

Facebook
Twitter
More Quotes
আঁচলে মেঘ নিয়ে বসে থেকো অজ্ঞাত আকাশ , আমার ছাদের টব জল ভুলেছে দীর্ঘদিন তোমার তিগ্মতা, বুঝি পায়নি অবকাশ ।
আজ সকাল থেকে সূর্য নিখোঁজ, আকাশ মেঘাচ্ছন্ন,তবে মেঘের রঙ কৃষ্ণবর্ণ নয়, ধূসর রঙের মেঘ জমে আছে আকাশের কোলে, আকাশের যত নীল রঙ, সব চুরি করেছে এই মেঘের দল ।
ঝমঝমিয়ে বৃষ্টি আসে দাঁড়িয়ে আছি তোমার পাশে তোমার সাথে ভিজছি বেশ এ যেন এক নতুন আবেশ
ঝড় বাতাসে রহস্যের ফিসফিস করে, বৃষ্টির ফোঁটাগুলো বাজায়, এমন একটি নাচ যা এত বিরল, প্রকৃতি শব্দের কাঁথা বুনছে, বৃষ্টিতে প্রশান্তি পাওয়া যায়।
মেঘ শুধু দুঃখ পেলে কাঁদে..রংধনু হয়ে আবার হাসে, আমার দুঃখ গুলো আমায় নিয়ে..সে মেঘের ভেলায় চড়ে ভাসে।
বৃষ্টির দিনগুলো ভয়ংকর রকমের সুন্দর হয় কেননা এই বৃষ্টির সংস্পর্শে এসে অতীতের কিছু সুন্দর স্মৃতি মনে হয়।
জীবন ঝড় কেটে যাওয়ার জন্য অপেক্ষা করার মধ্যে নয়, জীবনের মূল উপপাদ্য বৃষ্টিতে ভিজতে ও উপভোগ করার মধ্যে।
আমি বৃষ্টি ভালোবাসি, কেননা এই বৃষ্টি মাঝে মাঝে বুঝতে সাহায্য করে যে পৃথিবীতে দুঃখের দিন বিদ্যমান।
বৃষ্টির দিন এবং একটা চায়ের কাপ এই দুই মিলে মনে হয় নতুন এক জীবনের সূচনা।
দূর দিগন্তে চেয়ে আছি, নীল আকাশের পানে । মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ো , আমার এই ক্লান্ত গায়ে।