#Quote
More Quotes
নিভৃত শব্দের আলোছায়ায় যেখানে কথাদের সাথে মনটাও অচেনা হয়ে উঠে
আবছায়া মনে স্মৃতির ঘরে, দূরে যায় সে হৃদয় থেকে, স্মৃতির ঘরে তালা দিয়েছি বহুদিন, আজ চাবিটা ছুঁড়ে দিলাম নিরুদ্দেশে, শুকনো গোলাপের পাঁপড়ির মাঝে ঘুমিয়ে থেকো প্রিয়, আর খুঁজব না স্মৃতির কবর খুঁড়ে।
ঘাসের ভিতর লুকিয়ে রাখি হৃদয় ভরা ঢেউ দিগন্তের ওপারে ফের হাতছানি দেয় কেউ।জোৎস্না রাঙা আবছায়াতে তোমায় খুঁজি মিছে নিজেকে রোজ হারিয়ে ফেলি তোমার ছায়ার পিছে।আমার শিরায় রক্তের স্রোত পাঁজরে ভরা স্বাস তুমি নাটোরের বনলতা সেন আমি নীরব ইতিহাস।
আমার অন্ধকার ভালো লাগে না আবার অতিরিক্ত আলোও ভালো লাগে না আমি আবছায়া আলোয় সময় কাটাতে ভালোবাসি।
জীবনে ছায়া থাকবেই, তাকে ভয় পেয়ো না, তাকে গ্রহণ করো।
গ্রামের সেই আবছায়া পথ আমাকে যেন টানে মাঝে মাঝে মনে হয় শহরের এই মিথ্যে চাকচিক্য ছেড়ে চলে যাই গ্রামের বুকে সবুজ গাছপালার মাঝে শান্তির দিন কাটাই।
আমার জীবন যেন আবছায়া সব স্মৃতিতে ভরা হঠাৎ হঠাৎ মনে পড়ে যায় কত কিছু কিন্তু কিছুতেই মনে করতে পারি না যে এইসব ঘটনা কবে ঘটেছিল আমার জীবনে।
আলোছায়ার গোলক ধাঁধায় কখন গেছি মিশে ফেরারি মন উতলা হয় গোধুলির রক্তিম বিষে
যতই অন্ধকার হোক, ছায়া তার অস্তিত্ব টিকিয়ে রাখে।
প্রেমহীন ভালবাসা সুখের আশ্বাসে দীর্ঘ সংগমে রাত্রি জাগরণ শেষে ক্লান্ত আঁখি খুঁজে ফেরে আবারও সুখের প্রদীপ।