#Quote

More Quotes
এক পশলা বৃষ্টির পরে সবসময় ভালো কিছু সবার জন্য অপেক্ষা করে।
মেঘেদের ভিড়ে শুধুই তোমাকে ছুঁতে যাওয়া, জানি অতিনিম্ন সে প্রচেষ্টা, তবু বাড়ছে হৃদয়ে অতৃপ্তির মায়া।
পড়ন্ত বিকেলের লালচে মেঘ যেন আমায় হাতছানি দিয়ে ডাকছে, তাই আজ মন করছে আনচান, চলে যেতে চাইছে দূর আকাশের ওই মেঘের দেশে।
ঘন কালচে মেঘ দেখলে ভয় পাওয়ার কিছুই নেই, একটু পরেই তারা শান্তির বৃষ্টি হয়ে ঝড়ে পরে যাবে।
কিছু মানুষ আছে যারা বৃষ্টিকে অনুভব করে, বাকিরা শুধু শরীর ভেজায়
তুমিও ফের আসতে পারো, সহসা বৃষ্টির মতো!এক নিমেষের শান্তি দিতে, ভুলিয়ে দিতে ক্ষত।
তোমার নীল আকাশে মিশে যাওয়া সাদা মেঘ; ছুঁয়ে যাওয়ার আকুলতাই অন্ধ আবেগ।
মেঘ কাঁদে, মৃদু মুক্তি, প্রকৃতির কোলাহল, এক প্রশান্ত শান্তি, প্রতিটি বৃষ্টির ফোঁটা একটি না বলা গল্প, ঝড়ের মধ্যে, গল্পগুলো উন্মোচিত হয়।
আজ সকাল থেকে সূর্য নিখোঁজ, আকাশ মেঘাচ্ছন্ন,তবে মেঘের রঙ কৃষ্ণবর্ণ নয়, ধূসর রঙের মেঘ জমে আছে আকাশের কোলে, আকাশের যত নীল রঙ, সব চুরি করেছে এই মেঘের দল ।
হঠাৎ পশ্চিমে মেঘ, ধীরে ধীরে বদলায় দক্ষিণা হাওয়ার গতিবেগ । কালো হয়ে আসে চারিদিক, রাখাল নিয়ে ফেরে গোরুর দল, আর ক্ষণে ক্ষণে তাকায় পেছন দিক ৷ দূর আকাশে উঁচু কণ্ঠে শোনা যায় মেঘের ডাক, মাঠ পেরিয়ে বাড়ির পথে রওনা দেয় চাষির দল । হাওয়ার বেগ বাড়ে শুরু হয় বৃষ্টি, আর আমি জানালার সামনে দর্শক হয়ে বসে দেখি ৷