#Quote

More Quotes
একদিন বেশ মেঘ করুক, বৃষ্টি নামুক বেশ জোরে! দুঃখ যত বিকিয়ে দেবো জলের সাথে, জলের দরে।
আকাশ থেকে রুপোর সুতো, ফিসফিস করে গোপন কথা, ওহ এত লাজুক, ছাদের উপর প্যাটারিং নোট বাজানো হয়, রেইন্স সেরেনেড, একটি শান্ত ব্যালে।
পশ্চিমে মেঘ করে আসছে,মনের কোণে জমছে ধুলো ,ভেঙেচুরে দূরে দাঁড়িয়ে প্ৰেমিক মানুষ ,মাঝি তো পাল তোলেনি এখনও ,এই বুঝি কালবোশেখী আবছা করে দিল সব ,তুমিও সরে সরে যাচ্ছো ক্রমশ ,আমি তবু ঠায় দাঁড়িয়ে নিথর,নড়তে পারিনি এক পা’ ওবলতে পারিনি কিছু এ কূলে বসে আছি,কবে হব পারাপার তোমার পিছু পিছু?
মাঝে মাঝে আমার এই মন খারাপের মেঘলা আকাশে রূপোলী চাঁদের আলোর মতো একটু ভালোবাসা নিয়ে আসতে কি পারো না!
চেনা গলিপথে হয়না দেখা আর, মেঘের এখন অন্য পাড়ায় ঘর, চাতক আজও বৃষ্টি ভালোবাসে, রোদের আঁচে ক্ষয়প্রাপ্ত স্মৃতির অবসর।
জীবনের কতগুলো মূল্যবান মূহুর্ত আমরা পার করি রঙধনুর অপেক্ষায়, স্রষ্টাকে ধন্যবাদ জানানোর আগে!
বৃষ্টির দিনগুলো জীবনের অতীতের জগতে হারিয়ে যাওয়ার এক আদর্শ উপযুক্ত সময়।
বেলা অবেলা তুমি বৃষ্টি হয়ে এসো আমায় স্পর্শ করার ছলে, আমি না হয় ছাতা ছাড়া অপেক্ষা করবো ঐ কদম গাছটার তলে!
আজ হঠাৎ করে বৃষ্টি এল, ভিজে গেল মন; ভিজে গেল স্বপ্ন গুলো, ভিজল চোখের কোণ!
বৃষ্টি ভেজা সিক্ত শহর জল রঙেতে ভাসছো তুমি , সময় পেরোয় ভীষণ রকম বাংলাদেশ তুমি বড্ডো দামি