#Quote
More Quotes
সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো। সাফল্য এমনিই আসবে।
প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন করার চেষ্টা করো। গোপন শক্তিটি হল ধৈর্য।
অল্প বয়সে সফল হওয়ার জন্য যে ছেলেটি চেষ্টা করছে, তার মতো চাপের মধ্যে আর কেউ নেই।
অধিকাংশ ক্ষেত্রে অন্যায় সমালোচনা হচ্ছে আড়াল করা প্রশংসা। যার অর্থ হচ্ছে তুমি কারো হিংসা এবং পরশ্রীকাতরতার কারণ হয়েছ। মনে রেখো মরা কুকুরকে কেউ কখনো লাথি দেয় না। — ডেল কার্নেগি
পৃথিবীর আর সবাইকে বোকা বানিয়ে তুমি আনন্দ পেতে পারো..কিন্তু কখনো নিজের পরিবারকে বোকা বানানোর চেষ্টা কোরো না.. কারণ তোমার বিপদে আপদে যারা তোমার সঙ্গ দেবে তারা তোমার পরিবার…।
নিজের জীবনের সমস্যাগুলোকে বাজপাখির চোখে দেখার চেষ্টা করুন,দেখবেন সেগুলো খুবই ক্ষুদ্র ও নগণ্য।
খারাপ সমালোচনার দিকে মন দিয়ো না। আজকের খবরের কাগজ কালকের টয়লেট পেপার। — জ্যাক ওয়ার্নার
যতই চেষ্টা করি, ভুলতে পারি না সেই দিনগুলো। সেসব দিন এখন শুধু দুঃখের স্মৃতি হয়ে গেছে।
পরের দোষত্রুটি লইয়া কেবলই সমালোচনা করিতে থাকিলে মন ছোটো হইয়া যায়, স্বভাব সন্দিগ্ধ হইয়া উঠে, হৃদয়ের সরসতা থাকে না। — রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি যতটা বড় আর মূল্যবান হতে শুরু করবে ততই সমালোচনা তোমাকে ঘিরে ধরতে শুরু করবে।