#Quote

হোকনা সেই বৃষ্টি, যে বৃষ্টির প্রতিটি ফোটায়, তোমার স্পন্দন খুঁজে পাই

Facebook
Twitter
More Quotes
পড়ন্ত বিকেলের লালচে মেঘ যেন আমায় হাতছানি দিয়ে ডাকছে, তাই আজ মন করছে আনচান, চলে যেতে চাইছে দূর আকাশের ওই মেঘের দেশে।
বৃষ্টি ভেজা সিক্ত শহর জল রঙেতে ভাসছো তুমি , সময় পেরোয় ভীষণ রকম বাংলাদেশ তুমি বড্ডো দামি
তোমার অনুভূতির এক পশলা বৃষ্টি আমাকেও দিও..!! আমিও ভিজতে চাই তোমার ভেজা অনুভূতিতে।
তুমি মেঘ আমি বৃষ্টি***তোমার জন্য আমার সৃষ্টি।
প্রকৃতির রঙে হৃদয়ের স্পন্দনে, ভালোবাসার উচ্ছ্বাসে—আসুক বসন্ত, থাকুক বসন্ত! শুভ বসন্ত উৎসব।
বৃষ্টির সময় প্রত্যেকটি পাখিই কোথাও না কোথাও আশ্রয় পায়। কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। - এ. পি. জে. আব্দুল কালাম
ফিরতি পথে মেঘের দল, অনেকটা পথ সঙ্গী হলো, দুর্গমতায় মূর্ছা যাওয়ায়, পথ দেখিয়ে সাথে চললো ।প্রকৃতি দিয়েছে তাদের দায়িত্ব এক, বর্ষা নামাতে পাহাড় জুড়ে তারই ফাঁকে তারা দিয়েছে আমায় একটা দুপুর, গন্ধ মাখা অর্কিডের।পাহাড়ে তখন পাইন আর রডোডেনড্রন ,বিদ্রোহ হেঁকে চলে, এগিয়ে দিয়েছিলো সমতলে আমায়, এসব ঝঞ্ঝাট ফেলে, খুব আগলে ।বিদায়বেলায় জিজ্ঞেস করলাম একবার,”তোমাদেরকে যে কিছুই নেই দেবার!” শুধু বললো হেসে, “হে পরদেশী,বিরহ ভুলে একটা রূপকথা লেখো সবার।”চায়নি তারা কিছুই, বরং দিয়েছিল বাকি জীবন বেঁচে থাকার রসদ।ফিরতি পথে মেঘের দল,একপশলা বৃষ্টি নিয়ে সঙ্গী হলো অনেকটা পথ।
নাইবা আমি সাগর হলাম মেঘ করবে বলে! বৃষ্টি হলেও হারিয়ে যেতাম অথৈ সাগর জলে।
যদি ডেকে বলি, এসো হাত ধরো চলো ভিজি আজ, বৃষ্টিতে! এসো গান করি মেঘমাল্লার করূণাধারার দৃষ্টিতে।
বৃষ্টিকে যদি ভালোবাসতাম হয়তো এতো জল উপহার পেতাম না; যতোটা জল পেয়েছি তোমাকে ভালোবেসে।