#Quote

ইলিশ মাছের ৩০ কাঁটা, বোয়াল মাছের দাড়ি!!! বৈশাখ মাসের ১ তারিখে আইসো আমার বাড়ি !!! ছেলে হলে পাঞ্জাবি , মেয়ে হলে শাড়ি.!! করব বরন বন্ধু তোমায়, আইসো আমার বাড়ি !!! আপনাকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪৩১

Facebook
Twitter
More Quotes
ইচ্ছে গুলো উড়ে বেরাক পাখনা দুটি মেলে, দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে। অপূর্ন না থাকে যেন তোর কোন সখ, এই কামনার সাথে জানাই শুভ পহেলা বৈশাখ।
বাউল গানের সন্ধ্যা তালে নতুন বছর এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে রঙ্গা মাটির পথটি জুড়ে । .................... শুভ নববর্ষ.....
মুক্ত করি দিনু দ্বার– আকাশের যত বৃষ্টিঝড় আয় মোর বুকে, শঙ্খের মতন তুলি একটি ফুৎকার হানি দাও হৃদয়ের মুখে। বিজয়গর্জনস্বনে অভ্রভেদ করিয়া উঠুক মঙ্গলনির্ঘোষ, জাগায়ে জাগ্রত চিত্তে মুনিসম উলঙ্গ নির্মল কঠিন সন্তোষ।
নতুন বছর এসেছে, নতুন আশা নিয়ে, পুরোনো বছরের বেদনা ভুলে, নতুন স্বপ্ন দেখি।
বছর ঘুরে এলো আবার পহেলা বৈশাখ বাঙ্গালী তাই সেজেছে আজ নববর্ষের সাজ! জাতিভেদ ভুলে গিয়ে এক কাতারে তারা বর্ষবরনের আনন্দে হয়েছে দিশেহারা! পান্তা ইলিশ, পিঠাপুলি আর বৈশাখী মেলায় নাচে গানে উল্লাসে মঙ্গল শোভাযাত্রায়, হাল খাতার রঙে রঙিন বাজারে দোকান একই কন্ঠে তারাও গাইছে সাম্য মৈত্রের গান! এসো তাই ভুলে যাই জাতি বর্ণ বিদ্বেষ, সারা বছর মিলেমিশে থাকবো মোরা বেশ!
নতুন বছরে নতুন সাজ, উৎসবের আমেজে করি আওয়াজ।শুভ নববর্ষ…
রোদ ঝলমলে বৈশাখী সকাল,প্রকৃতি গায় নতুন গানের তাল।হৃদয় ভরে ওঠে নতুন স্বপ্নে,শুভ হোক নতুন বছরের সেতু রচনে।
চৈত্রেতে থর থর বৈশাখেতে ঝড় পাথর জ্যৈষ্ঠতে তারা ফুটে তবে জানবে বর্ষা বটে। – ক্ষণা
পান্তা ইলিশ আর ভরতা বাজি বাঙ্গালীর প্রাণ। নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান.. এসো হে বৈশাখ এসো এসো
রাতের শেষে মিষ্টি হেসে তাকাও চোখ খুলে…নতুন আলোয় নতুন ভোরে দুখঃ যাবে ভূলে…ঝিলমিলিয়ে হাসবে আবার, আধার হবে শেষ…এসে গেছে নতুন বছরের নতুন এসএমএস। শুভ নববর্ষ