#Quote
More Quotes
প্রেম ছাড়া জীবন বসন্ত ছাড়া এক বছরের মতো। – অক্টাভিয়ান প্যালার
তোমার বসন্ত ছদ্মনামে, সময় পুরোচ্ছে রোজ মেঘলা পাহাড়ে নামছে বিকেল আমার বসন্তে রোদ ।
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। – সুভাষ মুখোপাধ্যায়
আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী; চরণে পায়েলা রুমুঝুমু মধুপ উঠিছে গুঞ্জরি
মনে আসুক বসন্ত, সুখ হোক অনন্ত! স্বপ্ন হোক জীবন্ত…………. আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত !!!!!
দোলের রঙে মাতোয়ারাবসন্ত আজ ।বেণুবনে লাগে দোলা দখিনা বাতাসে দলবেঁধে ওড়ে ঘাসে ঘাসে । আজ এসেছে দ্বারে নিজেকে উজাড় করে দিতে,রং লেগেছে প্রকৃতিতে, প্রাণ লেগেছে ক্ষেতে।
মেঘলা দিনের পর সূর্যের মতো বসন্ত আসে।
আসিবে তুমি জানি প্রিয়া আনন্দে বলে বসন্ত এলো ভুবন হলো সরসা প্রিয় দরশা মনোহর বনানতে পবন অশান্ত হলো তাই কোকিল কুহরে ঝরে গিরি নির্ঝরিনি ঝর ঝর —কাজী নজরুল ইসলাম
কাল-বৈশাখী আসেনি হেথায়, আসিলে মোদের তরু-শিরে সিন্ধু-শকুন বসিত না আসি ভিড় করে আজ নদীতীরে। জানি না কবে সে আসিবে ঝড় ধূলায় লুটাবে শত্রুগড়, আজিও মোদের কাটেনি ক’ শীত, আসেনি ফাগুন বন ঘিরে। আজিও বলির কাঁসর ঘণ্টা বাজিয়া উঠেনি মন্দিরে। জাগেনি রুদ্র, জাগিয়াছে শুধু অন্ধকারের প্রমথ-দল, ললাট-অগ্নি নিবেছে শিবের ঝরিয়া জটার গঙ্গাজল। জাগেনি শিবানী- জাগিয়াছে শিবা, আঁধার সৃষ্টি- আসেনি ক’ দিবা, এরি মাঝে হায়, কাল-বৈশাখী স্বপ্ন দেখিলে কে তোরা বল। আসে যদি ঝড়, আসুক, কুলোর বাতাস কে দিবি অগ্রে চল।
ফুলে ফুলে ভরা বসন্ত রাঙিয়ে দিয়েছে প্রকৃতিকে উচাটন মন আর কি ঘরে বাঁধা থাকে।