#Quote
বৈশাখ এলো ক্ষিপ্ত বেগে
সিঁদুর মেঘের গায়,
বৈশাখ এলো উগ্রতা নিয়ে
কৃসনো মেঘের নায়!
বৈশাখ এলো কাল বৈশাখীর
হাওয়ায়-হাওয়ায় ধেয়ে,
বৈশাখ এলো বাউলের বেশে
বৈশাখী গান গেয়ে !
উচ্ছ্বাসের এই দিনে নবীন
ছড়াও প্রেমের বার্তা,
তোমরা জাতির ধরবে হাল
আর হবে দেশের কর্তা !
শোষণ যুলুম রুখে দাড়াও
তাড়াও দুখের দিন,
সব বেদনা ভুলে বাজাও
হেথায় সুখের বীণ!
এদেশ আমার জন্মভূমি
এদেশ আমার প্রাণ,
কাঁদলে কেউ দুখে
পড়ে হৃদয় সুতোয় টান!
পুরোনো সব দুঃখ ভুলে
ফিরে এলো প্রহেলা বৈশাখ,
সব ভেদাবেদ ভুলে বাজাও
ন্যায় শাসনের হর্ষ!
Facebook
Twitter
More Quotes
কাল-বৈশাখী আসেনি হেথায়, আসিলে মোদের তরু-শিরে সিন্ধু-শকুন বসিত না আসি ভিড় করে আজ নদীতীরে। জানি না কবে সে আসিবে ঝড় ধূলায় লুটাবে শত্রুগড়, আজিও মোদের কাটেনি ক’ শীত, আসেনি ফাগুন বন ঘিরে। আজিও বলির কাঁসর ঘণ্টা বাজিয়া উঠেনি মন্দিরে। জাগেনি রুদ্র, জাগিয়াছে শুধু অন্ধকারের প্রমথ-দল, ললাট-অগ্নি নিবেছে শিবের ঝরিয়া জটার গঙ্গাজল। জাগেনি শিবানী- জাগিয়াছে শিবা, আঁধার সৃষ্টি- আসেনি ক’ দিবা, এরি মাঝে হায়, কাল-বৈশাখী স্বপ্ন দেখিলে কে তোরা বল। আসে যদি ঝড়, আসুক, কুলোর বাতাস কে দিবি অগ্রে চল।
নবাঙ্কুর ইক্ষুবনে এখনো ঝরিছে বৃষ্টিধারা বিশ্রামবিহীন, মেঘের অন্তর-পথে অন্ধকার হতে অন্ধকারে চলে গেল দিন। শান্ত ঝড়ে, ঝিল্লিরবে, ধরণীর স্নিগ্ধ গন্ধোচ্ছ্বাসে, মুক্ত বাতায়নে বৎসরের শেষ গান সাঙ্গ করি দিনু অঞ্জলিয়া নিশীথগগনে।
তার পরে ফেলে দাও, চূর্ণ করো, যাহা ইচ্ছা তব– ভগ্ন করো পাখা। যেখানে নিক্ষেপ কর হৃত পত্র, চ্যুত পুষ্পদল, ছিন্নভিন্ন শাখা, ক্ষণিক খেলনা তব, দয়াহীন তব দস্যুতার লুণ্ঠনাবশেষ, সেথা মোরে ফেলে দিয়ো অনন্ততমিস্র সেই বিস্মৃতির দেশ।
ইলিশ মাছের ৩০ কাঁটা, বোয়াল মাছের দাড়ি!!! বৈশাখ মাসের ১ তারিখে আইসো আমার বাড়ি !!! ছেলে হলে পাঞ্জাবি , মেয়ে হলে শাড়ি.!! করব বরন বন্ধু তোমায়, আইসো আমার বাড়ি !!! আপনাকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪৩১
হৃদয়ের ঘুমন্ত ভালোবাসা জাগরিত করে, এসো হে নবীন এসো হে প্রবীন একই মঞ্চ পরে। সব জড়তা আর দৈন্যতা ঝেড়ে ফেলে, প্রকৃত ভালোবাসার প্রশান্ত আগুনে জ্বলে। হিংসার অভিশপ্ত দাবানল নগ্ন পায়ে দলে; ফুলের ভালোবাসার ডালি দাও তুলে। মার্তৃভূমির বেদনাতুর লাল-সবুজের বুকে, দেশকে রাখব মোরা ভালোবাসায়, চোখে চোখে ধর্ম-বর্ণ দল-মত নির্বিশেষে, একই সাথে থাকি সবে পরম ভালোবেসে এসো ভুলে যাই স্বার্থপরতার যত ছলনা, এই হোক নববর্ষের নবচেতনার উন্মাদনা।
নব বর্ষের পুণ্য-বাসরে কাল-বৈশাখী আসে, হোক্ সে ভীষণ, ভয় ভূলে যাই অদ্ভুত উল্লাসে।
বৈশাখ এল রঙিন সাজে,হাসছে সবাই নতুন খাজে,আনন্দ বাজে প্রাণের মাঝে।
লাল সাদা শাড়ি পরে,বৈশাখ হাসে রোদ্দুর ঘরে।
বছর ঘুরে এলো আনন্দের দিন, পলাশ শিমুলের গাছে লেগেছে আগুন তাইতো বৈশাখের কালবৈশাখী ঝরে সবাইকে দিল ভিজিয়ে।
পৌষের কুয়া বৈশাখের ফল। য’দ্দিন কুয়া ত’দ্দিন জল। শনিতে সাত মঙ্গলে/(বুধ) তিন। আর সব দিন দিন