#Quote
More Quotes
মুখোশধারী মানুষ কখনোই তার ভেতরের আসল রংটা প্রকাশ করতে চায় না। এজন্যই সে সব সময় দ্বৈত সত্তা নিয়ে চলাফেরা করে।
যে মানুষটা একদিন তোমার সব ছিল, সে একদিন তোমার জন্য সম্পূর্ণ অপরিচিত হয়ে যায়!
একটা মানুষের জীবনে ভালোবাসা থাকলে তার পাশাপাশি বেদনাও থাকবেই।
টাকা না থাকার কারণে আজ সবকিছু হারিয়েছি—ইচ্ছা, স্বপ্ন, আশা, এমনকি প্রিয় মানুষটাকেও।
কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়।
তুমি তোমার ভালোবাসার মানুষটির সাথে কত দিন, কত বছর, কত মাস আছো দেখার বিষয় নয়, তুমি তার মনে কতটা জায়গা জুড়ে আছো সেটা গুরুত্বপূর্ণ।
বুদ্ধিমান মানুষের সঙ্গে কথা বলে আনন্দ পাওয়া যায়, আবার একেবারে বোকা মানুষের সঙ্গেও আনন্দ হয়। কিন্তু মাঝামাঝি বুদ্ধির মানুষের সঙ্গে কথা বললে কোনো আনন্দ নেই। বই: মিসির আলীর অমীমাংসিত রহস্য — হুমায়ূন আহমেদ
অনেক মানুষ আছে যারা জীবনে নানান ঘাত প্রতিঘাত সহ্য করে ও পাথরের মত শক্ত হয়ে থাকে। লোকে ধরেই নেয় যে; পাথরের কোন কষ্ট নেই অথচ পাথরের কষ্টটা’তো এখানেই!
একবার যুদ্ধ শুরু হলে সহনশীলতা বলে যে কোনো ব্যাপার ছিল, মানুষ তা ভুলে যায়।
জীবনের ভীতি থেকেই মানুষের মধ্যে মৃত্যুভয়ের সৃষ্টি হয় একজন মানুষ যে প্রাণভরে বাঁচতে পারে মৃত্যুকে বরণ করতে সে কুণ্ঠাবোধ করে না।