#Quote
More Quotes
জীবনে সাহস না হারালে জটিল পথ পাড়ি দিয়েও গন্তব্যে পৌঁছানো কঠিন হবে না।
প্রকৃতির সাথে মিলেমিশে সাদামাটা জীবনই শান্তির পথ।
কেন পান্থ ভুল করে এলে এই পথে কেন দেখা হলো, কেন কথা হল মোর সাথে , কেন যে দেখিনু নিঃস্বতা তব নয়নে? কেন ব্যাথা মম বাজিলো হৃদয় গহনে , তুমি কি দেখনি মোর নয়নের সজল মেঘ ? তুমি কি বোঝনি স্তব্ধ নীরব কথা অনেক? কার লাগি তুমি চলেছ এই পথে একা একা কার গান আছে তব হৃদয়ের মাঝে ঢাকা? কেন গো পথিক এখনও রয়েছ শান্ত ধীর হৃদয় কি তব হয়নি এখনও কোমল অধীর ?
আজকের পথ, আগামী দিনের স্মৃতি
বর্তমানে এখন যাদের হাতে টাকা আছে তারাই এখন অহংকার দেখায়। কিন্তু অনেকেই টাকা কামায় হারাম পথে। হারাম পথের টাকা নিয়ে কখনোই অহংকার করা উচিত না। হারাম পথে যারা টাকা কামায় তারা কখনোই ভালো কিছু করতে পারেনা।
পথ শিশুদেরকে কে সুন্দর একটি পরিবেশে নিয়ে আসতে হবে এবং তারাও যেন লেখাপড়া সহ সরকারি সকল সুযোগ সুবিধা পায় এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
পথ যেদিকে নিয়ে যায় সেদিকেই যেও না। যেদিকে কোনও পথ নেই, সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও – রালফ ওয়ালডো এমারসন (দার্শনিক)
যদি সঠিক পথ বেছে নেন, তাহলে আশা ছাড়বেন না। কারণ, যতই বাঁধা-বিপত্তি আসুক না কেন একদিন না একদিন ভাল মানুষদের জয় হবেই হবে।
ভাবিনি এত তাড়াতাড়ি আমাদের পথ আলাদা হয়ে যাবে। তোর স্মৃতিগুলো বুকে নিয়েই বেঁচে থাকব, বন্ধু।
যতক্ষণ প্রশ্ন করছো, ততক্ষণ শেখার পথ খোলা।