#Quote
তাকে ভালোবাসতে শেখো,
একাকীত্ব পুড়িয়ে তবে কয়লা দিয়ে ছবি এঁকো,
নকশীকাঁথায় সুইয়ের বুনন, প্রতারণার গল্প লেখো,
ছল চাতুরির কারসাজিতে বিশ্বাস যতই যাক হারিয়ে, তোমার বিশ্বাস তবুও রেখো,
বলছি আবার, মানুষকে ভালোবাসতে শেখো,
কষ্ট হলেও খুব বিষাদে ডুব দিয়ে তাই মানুষ ছেড়ে আসতে শেখো!
- কিঙ্কর আহসান
Facebook
Twitter
More Quotes by Kingkor Ahsan
একটু বোঝা, হাতটা ধর, পাশে বয় না, আমি ভেঙেচুরে গেলে তোর কষ্ট হয়না? - কিঙ্কর আহসান
ভালোবাসা না পেতে পেতে অভ্যস্ত মানুষকে ভালোবাসা হারানোর ভয় দেখিয়ে লাভ নেই!
বুকের ভেতর ঝড় অথচ মুখে হাসি, চোখ শান্ত, পারিনা আর, কসম- মন খারাপের কথা লুকাতে লুকাতে আমি ক্লান্ত!
কোথায় গেলে শান্তি পাবো? পাইনা কোনো খোঁজ! খুব গোপনে, বুকের ভেতর বৃষ্টি নামে রোজ। - কিঙ্কর আহসান
ঝড় হচ্ছে? হোক, তবুও ঝাপসা হতে নেই আমার চোখ!
আজ যারা ফিরিয়ে দিচ্ছে কাল তারাই কাছে পাবার জন্য মরিয়া হয়ে উঠবে! - কিঙ্কর আহসান
কেউই আপনার জায়গায় দাঁড়িয়ে আপনার কষ্ট, সীমাবদ্ধতা বুঝবেনা। নিজের বানানো যুক্তিতে নিজেকে নির্দোষ মনে করে আর বাকি সবাইকে অপরাধী ভেবে পাওয়া আত্মতৃপ্তির লোভ কেউ সামলাতে পারেনা। খুব দুঃখ, বিপদেও তাই কারও কাছে নিজেকে ব্যাখ্যা করে, বোঝানোর চেষ্টা করে আশ্রয় চাইবেন না। আশ্রয়ের জন্য, শান্তির জন্য বরং নিজের কাছেই ফিরুন, নীরব থাকুন। মানুষের নিজের চেয়ে আপন আর কেউ নাই। - কিঙ্কর আহসান
দূরের মানুষের করা অপমান, অবহেলা সহ্য করা যায় কারণ সেখানে সম্পর্কের দোহাই দেবার কেউ নেই। কাছের মানুষরা কিছু বললে বুকে লাগে। তাতে আকাশ ভেঙ্গে পড়ে! - কিঙ্কর আহসান
বই পড়ে বুঝে যাও সব, মাধ্যাকর্ষণ,ভর, উচ্চতা, তাপ, মানুষের মুখ পড়তে পারো? পড়ে কেন বোঝোনা আমার মন খারাপ! - কিঙ্কর আহসান
বড় বেশি সহজে পেলে, মানুষ বোঝেনা দাম, পুড়িয়ে অবহেলায়, করে যায় বদনাম! ইতিহাস রাখে সকল হিসাব, হোক যতই দেওয়া ফাঁকি, তাইতো হারালে, দেয়ালে দেয়ালে ভালোবাসার ছবি আঁকি! - কিঙ্কর আহসান