#Quote
More Quotes
কাগজের দুটো পৃষ্ঠার মতো প্রেম,কোনোদিন কেউ ছোঁবে না পরস্পর।চোখের কৃষ্ণ বৃত্ত ঘিরেছে সাদা,ভালোবাসা তবু আমার ভিতরে একা।
আমার চুল পেকেছে তোমার জন্য,আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য,আমার ঈশ্বর জানেন- আমার মৃত্যু হবে তোমার জন্য।তারপরঅনেকদিন পর একদিন তুমিও জানবে,আমি জন্মেছিলাম তোমার জন্য।শুধু তোমার জন্য।
এখন যখন হঠাৎ তোমাকে ভাবি সত্য সে-ও স্বপ্ন মনে হয়; বুঝি প্রেম যত তীব্র, যত সত্য হোক, সময়ের চেয়ে সত্য নয়।
ভালোবাসা অর্থ ও পুরষ্কার আদায় করে নিতে হয়।
আমি আছি তুমি নেই, এইভাবে দু’জন দু’দিকে।
এখন যখন হঠাৎ তোমাকে ভাবি সত্য সে-ও স্বপ্ন মনে হয়;বুঝি প্রেম যত তীব্র, যত সত্য হোক,সময়ের চেয়ে সত্য নয়।
আমার কিছু স্বপ্ন ছিল,আমার কিছু প্রাপ্য ছিল, একখানা ঘর সবার মতো আপন করে পাবার, একখানা ঘর বিবাহিত, স্বপ্ন ছিল রোজ সকালে একমুঠো ভাত লঙ্কা মেখে খাবার।
ভালোবাসা,কী নাম তোমাকে দিবো? তুমি তো আমারই নাম, আমারই আঙুল ছোঁয়া আলিঙ্গনে বন্ধ সারাবেলা।
কাগজের দুটো পৃষ্ঠার মতো প্রেম, কোনোদিন কেউ ছোঁবে না পরস্পর। চোখের কৃষ্ণ বৃত্ত ঘিরেছে সাদা, ভালোবাসা তবু আমার ভিতরে একা।
আমি আছি, তুমি নেই, এইভাবে দু’জন দু’দিকে।