#Quote
More Quotes
তোমার ভালোবাসায় আমি অনশ্বর, অমর হয়েছি। তোমাকে দেখার আগে আমি শিলা পাথর ছিলাম। অচেতনের সাগরজলে আমি ভাসিতেছিলাম একা।
আমার কিছু স্বপ্ন ছিল,আমার কিছু প্রাপ্য ছিল, একখানা ঘর সবার মতো আপন করে পাবার, একখানা ঘর বিবাহিত, স্বপ্ন ছিল রোজ সকালে একমুঠো ভাত লঙ্কা মেখে খাবার।
নিজের জলেই টলমল করে আঁখি, তাই নিয়ে খুব বিব্রত হয়ে থাকি। চেষ্টা করেও রাখতে পারি না ধরে, ভয় হয় আহা এই বুঝি যায় পড়ে।
ডাকিব না প্রিয়, কেবলি দেখিব।
আমি খুব লক্ষ্য করে দেখেছি তোমাকে,যখন ঘুমিয়ে পড়ো তুমি, তখন আমার দেহেপ্রাণের আনন্দ বলে কিছুই থাকে না।শুধু অকারণ, অর্থহীনজ়ীবনে তুচ্ছতার গানিছুটে এসে বেদনার বেশে জড়ায় আমাকে।তখন আমাকে আমি চিনতে পারি না।
কাগজের দুটো পৃষ্ঠার মতো প্রেম, কোনোদিন কেউ ছোঁবে না পরস্পর। চোখের কৃষ্ণ বৃত্ত ঘিরেছে সাদা, ভালোবাসা তবু আমার ভিতরে একা।
বুকের কার্নিশে এসে মাঝে-মধ্যে বসো প্রিয়তমা,এখানে আনন্দ পাবে, পাবে খোলা হাওয়া।
ফুলগুলিকে ভালোবাসি, তাই তুলি না, মুখগুলিকে লুকাই মরা ঘাসে। ভুলগুলিকে নিজের ভাবি, তাই ভুলি না, বেদনা পাই তোমার পরবাসে।
হয় নিদ্রা আসুক, না হয় এক্ষুনি অবসান, হোক এই অসহায় রাত্রির।
ভালোবাসা অর্থ ও পুরষ্কার আদায় করে নিতে হয়।