#Quote
More Quotes
এসো হে নবীন–ভেদাভেদ ভুলে নবীন বা প্রবীন,সোনামাখা সোনালী বরণ ঢালায়,সাজিয়েছি আজ হে নবীন তোমাদেরি শুভেচ্ছায়।– রুনা লায়লা বাংলা কবিতা.কম
সময় গিয়াছে,নূতন হইয়াছে পুরাতন। দ্বার খোলো আবার,আবার আসিয়াছে নূতন,লও তাহারে বরণ করিয়া।—রবীন্দ্রনাথ ঠাকুর।
হেরো পুরানো প্রাচীন ধরণী হয়েছে শ্যামল-বরনী, যেন যৌবন-প্রবাহ ছুটিছে কালের শাসন টুটাতে; পুরানো বিরহ হানিছে, নবীন মিলন আনিছে, নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে – রবীন্দ্রনাথ ঠাকুর
হে নবীন, বরণের এই প্রভাতে উপদেশ এই যে কদাপি এতখানি ছোটো হইয়া যাতে পদতলে মারাইয়া যায় লোকে, আবার এতো উঁচুতেও উঠিও না যাতে প্রয়োজনে কেউ তোমাকে হাতের নাগালেই না পায়।—অজিতেশ কুমার রায়।
আজকের দিনটি আপনাদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। এই প্রতিষ্ঠানে আপনাদের সব রকমের সুযোগ-সুবিধা ও শিক্ষার পরিবেশ প্রদান করা হবে। আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই কামনাই করি।
আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এখানে শুধু পাঠ্য বইয়ের জ্ঞানই নয়, জীবনের নানা গুরুত্বপূর্ণ পাঠও শিখবেন। আশা করি, আপনারা সকলেই সফলতার সঙ্গে এই পথচলা এগিয়ে নিয়ে যাবেন।
মানুষের প্রাপ্তির মধ্যে বিশেষ কোনো প্রকার জাদুশক্তির স্পর্শ লুকিয়ে নেই যা আছে তা হলো পরিশ্রম, পছন্দ এবং লেগে থাকার প্রবল ইচ্ছাশক্তি।
গগনে কৃষ্ণ মেঘ দোলে – কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে থির সৌদামিনী রাধিকা দোলে নবীন ঘনশ্যাম সনে;দোলে রাধা শ্যাম ঝুলন-দোলায় দোলে আজি শাওনে । - কাজী নজরুল ইসলাম
যে নবীন খোলা মনে প্রবীণকে আর তার অভিজ্ঞতাকে সম্মানের সাথে বরণ করিয়া নিতে পারে,বুদ্ধিমত্তায় তার চেয়ে প্রবীণ আর কেউ হতে পারে না।—প্রসিধ কৃষ্ণা।
এসো হে নবীন, এগিয়ে চল অবিরাম,অন্তহীন ভোরের সূর্যের প্রথম আলো, স্বপ্নডানা মেলে জয়ের অগ্নি হৃদয়ে ঢালো। -রুনা লায়লা বাংলা কবিতা.কম