#Quote

আমরা মিথ্যা গ্রহণ করতেই বেশি ভালোবাসি বলে আমাদের সামনে মশলা আর রং মাখিয়ে মিথ্যাকেই উপস্থাপন করা হয়। আমরা আয়োজন করে সিনেমাহলে সিনেমা দেখতে যাই এটা জেনেও যে, একটা বানানো গল্পকেই আরোপিত রূপ দিয়ে সিনেমা বানানো হয় । অথচ সত্যিকারের সিনেমা হচ্ছে আমাদের যার যার জীবন। আমরা জীবনকে উপলব্ধি করতে চাই না বলেই জীবন নামক সত্যকে দূরে সরিয়ে রেখে পর্দার মিথ্যেতেই সত্যকে অনুমান করে নিই।

Facebook
Twitter
More Quotes
সূর্য, তুমি অস্ত গিয়ে গোটা দুনিয়াকে অন্ধকার করে দাও বলেই তো আমরা আলোর কদর বুঝি। তুমি অস্ত না গেলে সেই উপলব্ধি অর্জন কখনোই সম্ভব হতো না।
আমরা অন্ধভাবে বিশ্বাস করি এমন কিছু মানুষ এবং প্রতিষ্ঠানকে যাদের মূলমন্ত্রই হচ্ছে: যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই এক বর্ণও সত্য বলিব না!
যখন সত্য নীরবতা দ্বারা প্রতিস্থাপিত হয় তখন সেই নীরবতা হলো একটি মিথ্যার সমান।
সত্যিকারের বন্ধুত্ব হল ভালো স্বাস্থ্যের মতো, যতক্ষণ না সেটা হারিয়ে যায় তার আসল গুরুত্ব উপলব্ধি করা যায়না।
মুনাফিকের চিহ্ন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে তা ভঙ্গ করে এবং আমানত রাখলে তার খিয়ানত করে।
না থাকতে চলে যাও এসো না আর ফিরে। তোমায় না হয় খুঁজে নেবো মিথ্যা কল্পনার ভিড়ে।
কারো বিরুদ্ধে কোনো মিথ্যা অপবাদ রটানো সেই ব্যক্তির ওপর জুলুম করার সমান।
যারা তোমার বিরুদ্ধে মিথ্যা বলে, তারা আল্লাহর বিচার এড়াতে পারবে না।
একটা সত্যকে ঢাকতে যেমন দশটা মিথ্যে বলতে হয়, তেমনি শ- দেড়শ মিথ্যেকে ভেঙে গুঁড়িয়ে দিতে মাত্র একটা সত্যকথার একমিনিটের চেয়েও কম সময় লাগে।
মানুষ মাত্রই মিথ্যা কথা বলে, হাজারো কষ্টের মাঝে থাকা সত্ত্বেও কেউ জিজ্ঞেস করলে বলে ভালো আছি…!