#Quote

আজ সন্ধ্যার তারাগুলো মেঘের আড়ালে ঢেকে গেছে । চাঁদনি রাতের সেই আলো নেই, যেন অমাবস্যায় রূপ নিয়েছে। স্তব্ধ হয়ে গেছে পৃথিবী, চারিদিকে শুধু বেঁচে থাকার হাহাকার।

Facebook
Twitter
More Quotes
আমার জানলা দিয়ে একটুখানি, একটু বর্ষা একটু গ্রীষ্ম, আকাশ দেখা যায় একটুখানি শীত, সেই একটুখানি চৌকো ছবি আমার জানলা দিয়ে আমার পৃথিবী | আঁকড়ে ধরে রাখা, সেই পৃথিবীতে বিকেলের রং হেমন্তে হলুদ, সেই পৃথিবীতে পাশের বাড়ির কান্না শোনা যায়, পৃথিবীটা বড়ই ছোট আমার জানালায়, আমার জানলা দিয়ে আমার পৃথিবী |
পৃথিবী বলে নিঃশব্দ ভাষা, শুধু অনুভবে বাজে সেই আশ্রয়।
দিনশেষে সন্ধ্যা নামে। সেজন্যই হয়তো সুখের পরে দুঃখ আসে।
আমি যদি চলে যাই নীল আকাশের কাছে! আমায় তুমি খুঁজে নিয়ো সন্ধ্যা তারার মাঝে।
গোধূলি সন্ধ্যা এটাই জানান দেয় যে অন্ধকারও বিজয়ী হতে পারে। অন্ধকারের শুরুটাও যেন রাঙা মুহূর্ত দিয়ে তৈরি হয়।
সূর্যের আলোর পরে নক্ষত্রের মতো আলো জ্বেলে সন্ধ্যার আঁধার দিয়ে দিন তারে ফেলেছে সে মুছে অবহেলা!
অপরিচিতের মতো হতে হল পরস্পরকে, উপলব্দ্ধির এক নির্বাক সময়, ঘুমে আচ্ছন্ন পুরো অসুস্হ পৃথিবী, অপ্রাসঙ্গিক হল ধর্ম, বর্ণ ও বংশের সম্পূর্ণ পরিচয়, কেবল একা হয়ে দাঁড়িয়ে রয়েছে মানুষ, মেঝের মাটিকে দু’হাত দিয়ে ধরে।
আমরা দেখেছি যারা নিবিড় বটের নিচে লাল লাল ফল পড়ে আছে; নির্জন মাঠের ভিড় মুখ দেখে নদীর ভিতরে;যত নীল আকাশেরা রয়ে গেছে খুঁজে ফেরে আরো নীল আকাশের তল;পথে পথে দেখিয়াছি মৃদু চোখ ছায়া ফেলে পৃথিবীর পরে আমরা দেখেছি যারা শুপুরির সারি বেয়ে সন্ধ্যা আসে রোজ, প্রতিদিন ভোর আসে ধানের গুচ্ছের মতো সবুজ সহজ । - জীবনানন্দ দাশ
সকাল থেকে সন্ধ্যা, তোমার জন্মদিন হোক উজ্জ্বল, জন্মদিনের আন্তরিক অভিনন্দন শুভ জন্মদিন।
আমি যদি চলে যাই নীল নীল আকাশের কাছে! আমায় তুমি খুঁজে নিয়ো সন্ধ্যা তারার মাঝে।