#Quote
More Quotes by Sarat Chandra Chattopadhyay
মানুষের দীর্ঘ-জীবনে তাকে অনেক পা চলতে হয়,দীর্ঘ পথটির কোথাও কাদা, কোথাও পিছল,কোথাও উঁচু-নীচু থাকে, তাই লোকের পদস্থলন হয়; তারা কিন্তু সে কথা বলে না,শুধু পরের কথা বলে|পরের দোষ,পরের লজ্জ্বার কথা চীৎকার করে বলে,সে শুধু আপনার দোষটুকু গোপনে ঠেকে ফেলবার জন্যই। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মানুষ তো দেবতা নয়-সে যে মানুষ! তার দেহ দোষে -গুণে জড়ানো; কিন্তু তাই বলে তো তার দুর্বল মুহূর্তের উত্তেজনাকে তার স্ভাব বলে ধরে নেওয়া চলে না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যে গোপনে আসিয়াছিল, তাহাকে গোপনেই যাইতে দিলাম। কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল, তাহা কিছুই সে জানিতে পারিল না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
আমি ঠকিনি, কারণ আমি ভালবাসতে পেরেছিলাম, কিন্তু ঠকেছে সে, সে ভালবাসতে পারেনি। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
এ জীবনে ভালোবাসার ব্যবসা অনেক করেছি। কিন্তু একটিবার মাত্র ভালোবেসেছি। সে ভালোবাসার অনেক মূল্য, অনেক শিখেছি। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
অসময়ে মেঘের আড়ালে আজ সূর্য অস্ত গেছে বলে সেই অন্ধকারটাই হবে সত্যি, আর কাল প্রভাতে আলোয় আলোয় আকাশ যদি ছেয়ে যায়, দুচোখ বুজে তাকেই বলব এ আলো নয়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মানুষ শেষ পর্যন্ত কিছুতেই. নিজের সমস্ত পরিচয় পাই না, সে যা নয়, তাই বলিয়া নিজেকে জানিয়া রাখে এবং বাহিরে প্রচার করিয়া শুধু বিড়ম্বনার সৃষ্টি করে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায
হয়তো প্রশ্ন করবে, তবে কি এমন নিঃসঙ্গ জীবনই চিরদিন কাটাব? কিন্তু প্রশ্ন যাই হোক, এর জবাব দেওয়ার দায় আমার নয়, তোমার। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যাহাকে মনে পড়িলেই তাহার বুকে সুচ ফুটিয়াছে, তাহার সেই চিরদিনের বন্ধুকে অপমান করিয়া ত্যাগ করার দুঃখ যে তাহার অন্তরে অহরহ কত বড় হইয়া উঠিতেছিল সে শুধু অন্তর্যামীই দেখিতেছিলেন। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মানুষের শুভ ইচ্ছা যখন বুক থেকে সত্য হয়ে বার হয়, তখন সে চেষ্টা ব্যর্থ হয় না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়