#Quote

স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শাণিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ। _শামসুর রাহমান

Facebook
Twitter
More Quotes
স্বাধিকার সংগ্রাম থেকেই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আজ যদি সেই জাতীয়তাবাদী চেতনা বিসর্জন দিয়ে পশ্চিমি সংস্কৃতির অন্ধ অনুকরণ করি তা আমাদের চরম দীনতা ও নৈতিক পরাজয়। আমাদের বিশ্বায়নের প্রয়োজন নেই, প্রয়োজন বাংলায়ন।- সৈয়দ আবুল মকসুদ
পাখিগুলো আমাদেরকে স্বাধীনতা এবং স্বচ্ছন্দতার প্রতীক।
স্বাধীনতা তুমি,,শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা _শামসুর রাহমান
স্বাধীনতা ভোগ করার জন্য আমাদের নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে। – ভার্জিনিয়া উলফ
মনের স্বাধীনতাই তার অস্তিত্বের প্রমাণ। – বি আর আম্বেদকর
১৯৭১ সালে আমাদের যুদ্ধক্ষেত্রে যেমন যুদ্ধ করতে হয়েছিল তেমনি কূটনৈতিক ফ্রন্টেও যুদ্ধ করতে হয়েছিল আমাদের। প্রশিক্ষণ কর্মসুচি শেষ করার লক্ষ্য ছিল নভেম্বর মাস। কেননা আমি জানতাম বাংলাদেশে বর্ষাকালে পানি নেমে যাবার সঙ্গে সঙ্গেই পাকিস্তানি বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের পরাস্ত না করতে পারলে আমাদের স্বাধীনতা যুদ্ধ সফলকাম হবে না এবং বাংলাদেশের স্বাধীনতাও আসবে না। এছাড়া আরও বুঝেছিলাম যে ঐ সময়ের মধ্যে মুক্তিযুদ্ধকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে না যাওয়া হলে মার্কিনীরা তার সুযোগ নেবে এবং ভিয়েতনাম যুদ্ধকে নিয়ে আসবে বাংলার মাটিতে। কেননা আমেরিকাকে ভিয়েতনাম থেকে সরতেই হবে। আর এ সম্পর্কে আমরা খুবই হুঁশিয়ার ছিলাম।
স্বাধীনতা কেউ দেয় না, বরং অর্জন করে নিতে হয়। – নেতাজী সুভাষচন্দ্র বসু
দায়িত্বই স্বাধীনতার মূল্য। – এলবার্ট হুবার্ড
বঙ্গবন্ধু তুমি জন্মেছিলে বলে স্বাধীনতা তাই এসেছে চলে।
আমাদের মনে রাখতে হবে যে স্বাধীনতা বিনা মাসুলে প্রাপ্ত নয়। — সংগৃহীত