#Quote
More Quotes
নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে; কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে। - রবীন্দ্রনাথ ঠাকুর
কাকে বিশ্বাস করবো কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও মিথ্যা কথা বলে।
অন্যের মতামত আমাকে আটকাতে পারে না, কারণ আমি নিজের মতামতে বিশ্বাসী।
যে মানুষ বিশ্বাস ভঙ্গ করার পর সরাসরি দোষ স্বীকার না করে শুধু অজুহাত দেখায় সেই মানুষকে আর কখনও কেউ বিশ্বাস করো না।
নিজেকে বিশ্বাস করো, তুমিই একমাত্র তোমার ভাগ্যের নিয়ন্তা।
যার বিবেক নেই, তার কাছে বিশ্বাস, ভালোবাসা কিংবা বন্ধুত্ব কিছুই পবিত্র নয়—সবই সুযোগের খেলা।
জীবনে অনেক কিছুই হারাতে হয়, কিন্তু সবচেয়ে বেশি যেটা হারাতে হয়, সেটা হচ্ছে বিশ্বাস।
মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপমান মনে করি ।
একজন নির্দোষ ব্যক্তির বিশ্বাস হল এক মিথ্যাবাদীর সবথেকে বড় সরঞ্জাম।
বিশ্বাস রাখো নিজের উপর, তুমি পারবে। দেশের জন্য তোমার অবদান অমূল্য হয়ে থাকবে।