#Quote
More Quotes
অন্যের মুখে অপমান ছুঁয়ে যাওয়া একটি বিধ্বস্ত শক্তির কাজ, ভালোবাসার বা বুদ্ধিমত্তার মতো শক্তি নয়। – গান্ধী
কেবল শারীরিক ব্যথা বেদনাই যন্ত্রনা দেয় না তার চেয়েও ভয়ঙ্কর অপমানের যন্ত্রনা।
কাউকে এতটাও ভালোবাসো না, যতটা ভালোবাসলে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেলে, তুমি নিঃস্ব ও অসহায় হয়ে যাবে! বরং ভালোবাসা হোক গিভ এন্ড টেক পলিসি। তুমি যতটুকু দেবে ততটুকুই পাবে। এর বেশি ভালোবাসা দিলে তুমি পাবে অবহেলা আর অপমান। - হুমায়ুন ফরিদী
কাউকে পছন্দ না করা ঠিক আছে তবে কাউকে অপমান করা কখনোই ঠিক নয়।
কটূক্তি করে কাউকে অপমান করা কখনোই বীরত্বের বিষয় নয়, বরং এভাবে আপনি কারও অপছন্দের মানুষের তালিকায় এসে পড়তে পারেন।
বিরহ হলো একটা অসহ্য যন্ত্রণা, যা প্রেমিক-প্রেমিকার জীবনকে অতিষ্ঠ করে তোলে।
কেউ অপমান করলে তা নিয়ে কখনো রাগ করবেন না, কারণ রাগ করে মানুষ নিজেরই ক্ষতি করে বেশী
গরীবদের আছে সততার মান, ধনীরা তবুও করে অপমান।
একজন আহত মানুষ তার ব্যাথা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত মানুষ তত সহজে অপমান ভোলে না। - জর্জ লিললো
যাহাকে মনে পড়িলেই তাহার বুকে সুচ ফুটিয়াছে, তাহার সেই চিরদিনের বন্ধুকে অপমান করিয়া ত্যাগ করার দুঃখ যে তাহার অন্তরে অহরহ কত বড় হইয়া উঠিতেছিল সে শুধু অন্তর্যামীই দেখিতেছিলেন। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়