#Quote
More Quotes
আমি হাসতে হাসতে এক আকাশ সমান অভিমান লুকিয়ে রাখতে পারি!
অর্ধেক আকাশ চাই না আমি, পুরো আকাশটা তোমারি থাক..!! ঝলমলে রোদ তোমায় দিলাম… বৃষ্টি হলে খানিক দিও ভাগ।
ওগো আমার প্রিয় দেশের মাটি ,তোমার মাঝেই লুকিয়ে আছে আমার আত্মা তুমিই আমার মা , আমার সকল আসা, আমার সমগ্র জীবন।
পাহাড়ের ওপর দাঁড়িয়ে আকাশটা কে যতটা কাছে মনে হয় আকাশটা ততটা কাছে নয়! ঠিক তেমনিই, কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটাও আপন নয়!
আকাশের বিশালতার মাঝে আমি নিজেকে খুঁজে বেড়াই,, কেন জানি আকাশ আমার কাছে বড্ড প্রিয়..!!
জীবনের কাঁটাতারে তুমি অন্তমিলের অপূর্ণতায়, বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল আকাশের শূণ্যতায়
যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে- বুঝবে সেদিন বুঝবে! ছবি আমার বুকে বেঁধে পাগল হ’লে কেঁদে কেঁদে ফিরবে মর কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি’ যেদিন আমায় খুঁজবে- বুঝবে সেদিন বুঝবে!- কাজী নজরুল ইসলাম
মেঘ তুমি দেখতে পাও আকাশ পানে জমে তেমনি কি মন খারাপও দেখতে পাও, যা হৃদয় মাঝে জমে
বিশ্বাসের মাটিতে দাঁড়িয়ে থাকা ফুল কখনো ম্লান হয় না।
বৃষ্টি শুধু আকাশ থেকে ঝরে না মাঝে মাঝে কিছু মানুষের চোখ থেকেও ঝরে।