#Quote
More Quotes
বিষাদ মানে চোখের মাপে নীল আকাশ খোঁজা; বিষাদ মানে একলা থাকার ভীষণ সাজা।
সুখ মানুষের জীবনকে করে দীর্ঘায়িত; তার কর্মস্পৃহা বৃদ্ধি করে।
পৃথিবীতে যারা সবকিছু মেনে নেওয়ার চেষ্টা করে তারাই হলো প্রকৃত সুখী ।
বিষাদ স্মৃতি পাথর গড়ে বুকের বেলাভূমি মন খারাপের কাব্য জানে আমার আছো তুমি.!
ঝড়ের জন্য অপেক্ষা করে সারা জীবন অতিবাহিত করলে যেমন ঝলমলে রৌদ্রের আনন্দটুকু উপভোগ করা যায় না তেমনি সারা জীবন দুঃখে নিমজ্জিত মন কখনো সুখের আস্বাদ পায় না।
নীল আকাশের ঘন মেঘের মতো ভারাক্রান্ত মন গুলি যদি আন্তরিকতা মাখানো একটুখানি শীতল জলের স্পর্শ পেত তবে সব বিষাদের উপশম হত।
সুখ হলো অনেকটা পর্বতমালার মতন ; এটি কখনো কখনো কালো মেঘের দ্বারা বেষ্টিত থাকে। তবে মেঘ কেটে গেলে সেটি আবার দৃশ্যমান হয়।
পাপী না হয়েও পাপের তিলক পরেছ কখনো? আমি পরেছি! আমিই মরছি তিলে তিলে, দুঃখী আমি, তাকিয়েছ কি কখনো? বিষাদের ঘনঘটাই শুধু দেখতে পাবে দু’চোখের নীলে!
মেয়েদের অনেক গুণের মধ্যে বড় গুণ হলো এরা খুব সুন্দর করে চিঠি লিখতে পারে। কথাবার্তায় নিতান্ত এলোমেলো মেয়েও চিঠি লেখায় গোছানো। মেয়েদের চিঠিতে আরেকটা ব্যাপার থাকে - বিষাদময়তা। নিতান্ত আনন্দের সংবাদ দিয়ে লেখা চিঠির মধ্যেও তারা জানি কী করে সামান্য হলেও দুঃখ মিশিয়ে দেয়। কাজটা যে তারা ইচ্ছা করে করে তা না। প্রকৃতি তাদের চরিত্রে যে বিষাদময়তা দিয়ে রেখেছে তাই হয়তো চিঠিতে উঠে আসে।
স্ত্রীলােক, টাকা এবং মদ যাদের কাছে আনন্দের সামগ্রী, পরবর্তী সময়ে তাদের কাছে তা বিষাদ হয়ে দাড়ায়। _ফ্রাঙ্কলিন এডামস