#Quote
More Quotes
আপনার অতীতের ভুল এবং ব্যর্থতা নিয়ে চিন্তা করবেন না, কারণ এটি কেবল আপনার মনকে দুঃখ, আক্ষেপ এবং হতাশায় পূর্ণ করে দেবে। তার চেয়ে বরং আপনি প্রতিজ্ঞা করুন যে ভবিষ্যতে সেই ভুল গুলোর পুনরাবৃত্তি যেন না হয়।
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারাই জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা ও আক্ষেপ।
পদক্ষেপ নেওয়াটা হিসেব মতই, আক্ষেপটাই থেকে যায় শুধু ব্যক্তিগত।
যত্নের সাথে করা কাজের জন্য কখনও অনুশোচনা করবেন না, কারণ হৃদয় থেকে করা কাজ কখনোই হারিয়ে যায় না। – বেসিল রথবোন
যে কোন কাজে কখনও আক্ষেপ ও অনুশোচনা করবেন না। যদি তা ভালো হয় তবে তা চমৎকার, যদি তা খারাপ হয় তবে তা অভিজ্ঞতা। – ভিক্টোরিয়া হল্ট
হাত ছেড়েছিল যারা মুক্তি পাওয়ার তরে ..তারাই এখন আক্ষেপে দীর্ঘশ্বাস ফেলে, একাকী ঘরে।
কথা না বলা কিছু অনুভূতি একদিন দীর্ঘ আক্ষেপ হয়ে হৃদয়ে বাসা বাঁধে।
আমরা দুজন চোরের মধ্যে নিজেদের ক্রুশবিদ্ধ করে রাখি : গতকালের জন্য অনুশোচনা এবং আগামীকালের জন্য ভয়।— ফুলটন অরসলার।
চাকুরীজীবী হওয়ার জন্য রোজ খেটে মরো.. ইস্ত্রি করা ফরমাল কাপড়ে জমেছে আক্ষেপ তোমারও।
আন্তরিক স্নেহের সাথে আপনি যা করেছেন তার জন্য কখনও আক্ষেপ করবেন না; হৃদয় দিয়ে করা হয় এমন কোনো কিছুই কখনো বৃথা যায় না।— বেসিল রেথবোন।