#Quote
More Quotes
আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী ‘পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে- কামিনী রায়
আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, কত সুন্দর কত সুন্দর তুমি।
চিরসুখীজন ভ্রমে কি কখন ব্যথিতবেদন বুঝিতে পারে। কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে কভূ আশীবিষে দংশেনি যারে- কৃষ্ণচন্দ্র মজুমদার
বিশ্ব কবির ‘সোনার বাংলা’, নজরুলের ‘বাংলাদেশ’, জীবনানন্দের ‘রূপসী বাংলা’ রূপের যে তার নেই কো শেষ, বাংলাদেশ।- গৌরী প্রসন্ন মজুমদার
বিধাতা মৌলবাদী নয়। কে প্রার্থনা করলো, কে করলো না; কে কোন তরুণীর গ্রীবার দিকে তাকালো, কোন রূপসী তার রূপের কতো অংশ দেখালো, এসব তাকে বিন্দুমাত্র উদ্বিগ্ন করে না। কিন্তু বিধাতার পক্ষে এতে ভীষণ উদ্বিগ্ন বোধ করে ভণ্ডরা।- হুমায়ূন আজাদ
মাদকতায় পূর্ণ তোমার হাসি আমার হৃদয়ে করেছে চুরি তুমি অনন্যা রূপসী কন্যা তোমার নেই গো জুড়ি।
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি- সুকান্ত ভট্টাচার্য
জানো কি অনেক যুগ চলে গেছে? মরে গেছে অনেক নৃপতি? অনেক সোনার ধান ঝরে গেছে জানো না কি। - জীবনানন্দ দাশ
তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো- নেপোলিয়ন বোনাপার্ট
অধিকাংশ রূপসীর হাসির শোভা মাংসপেশির কৃতিত্ব,হৃদয়ের কৃতিত্ব নয়।