#Quote
More Quotes by Humayun Azad
আগে প্রতিভাবানেরা বিদেশ যেতো; এখন প্রতিভাহীনেরা নিয়মিত বিদেশ যায়।
পুরুষতান্ত্রিক সভ্যতার শ্রেষ্ঠ শহীদের নাম মা।
বুদ্ধিজীবীরা এখন বিভক্ত তিন গোত্রে। ভণ্ড, ভণ্ডতর, ভণ্ডতম।
ধর্মগ্রন্থ পড়ার সময় ধার্মিক মানুষ বারবার লোভে পড়ে আর ভয়ে কেঁপে কেঁপে উঠে ,তাই ধার্মিক মানুষের পক্ষে সুস্থ থাকা সম্ভব নয়। প্রচন্ড লোভ ও ভয়ের মধ্যে বাস করে করে তারা হয়ে পড়ে মানসিকভাবে বিকারগস্ত। যেকোনো নির্বোধের পক্ষেই ধার্মিক হওয়া সহজ, কিন্তু শুধু জ্ঞানী ও মানবিক ব্যক্তিই হতে পারে নাস্তিক।
শ্রদ্ধা হচ্ছে শক্তিমান কারো সাহায্যে স্বার্থোদ্ধারের বিনিময়ে পরিশোধিত পারিশ্রমিক।
পুরুষতান্ত্রিক সমাজের প্রথম শহীদের নাম হচ্ছে," মা। - হুমায়ুন আজাদ
বাঙালি একশো ভাগ সৎ হবে, এমন আশা করা অন্যায় । পঞ্চাশ ভাগ সৎ হলেই বাঙালিকে পুরষ্কার দেয়া উচিৎ ।
তৃতীয় বিশ্বের নেতা হওয়ার জন্যে দুটি জিনিশ দরকার : বন্দুক ও কবর।
বাঙালি আন্দোলন করে,সাধারণত ব্যর্থ হয়,কখনো কখনো সফল হয়;এবং সফল হওয়ার পর মনে থাকে না কেনো তারা আন্দোলন করেছিলো
একটি প্রকাশ্য চুম্বনে আমরা খান খান করে ভেঙ্গে দিতে পারি হাজার বছর বয়স্ক বাঙলার সামরিক আইন ও বিধান। -হুমায়ুন আজাদ