#Quote
More Quotes
যাহাকে তুমি ভালোবাস তাহাকে ফুল দাও, কাঁটা দিও না; তোমার হৃদয়-সরোবরের পদ্ম দাও, পঙ্ক দিও না।
বামন চিনি পৈতা প্রমাণ বামনী চিনি কিসে রে। — লালন
মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন দিনের স্রোতে, এসে হেসেই বলে যাই যাই যাই। মাধবী ফুল গাছ সম্বন্ধে - রবীন্দ্রনাথ ঠাকুর
পদ্ম ফুল এমন সব জায়গায় ফুটে থাকে যে জায়গা থেকে এগুলো সহজে তুলে আনা যায় না, কিন্তু দূর থেকেই এগুলো যেন মারাত্মক ভাবে আকর্ষণ করে এর কাছে যাওয়ার জন্য।
একা ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে ভ্রমর – কুন্তলা কিশোরী? আধেক অঙ্গ জলে, রূপের লহর তোলে সে ফুল দেখে বেভুল সিনান বিসরি।
বিপ্লব স্পন্দিত বুকে, মনে হয় আমিই লেনিন - সুকান্ত ভট্টাচার্য
কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি — মাহবুব উল আলম চৌধুরী
বালিকা আমি তোমাকে মিস করি কারণ তুমি আমার প্রেমের পদ্ম নিয়ে বসে আছো। কোন পদ্মাসনে বসে আছো তুমি।
তরবারি গ্রহণ করতে হয় উচ্চশিরে উদ্ধত হস্ত তুলে, মালা গ্রহণ করতে হয় উচ্চশির অবনমিত করে, উদ্ধত হস্ত যুক্ত করে ললাট ঠেকিয়ে।— কাজী নজরুল ইসলাম
মনে যখন একটা প্রবল আনন্দ একটা বৃহৎ প্রেমের সঞ্চার হয় তখন মানুষ মনে করে, ‘আমি সব পারি’। তখন হঠাৎ আত্নবিসর্জনের ইচ্ছা বলবতী হইয়া ওঠে। - রবীন্দ্রনাথ ঠাকুর