#Quote

শীতের শেষে প্রাণের জোয়ার বয়ে নিয়ে আসে বসন্ত, প্রকৃতি সেজে ওঠে নতুন সাজেহৃদয়ে জাগে শিহরণ । অপরূপা এ ফাগুনের রূপে , করি আমরা নিত্য অবগাহন ।

Facebook
Twitter
More Quotes
এই বসন্তে গন্ধেরা উড়ে আসেমাটির কাছাকাছি,টগর পলাশ আর বেলির বনেঘুরে বেড়ায় পাখির কুহু ডাক।
আমার ইচ্ছে করে বসন্ত হয়ে পলাশের রং মাখতে ইচ্ছে করে ভোরবেলা হয় বকুলের কাছে থাকতে, কৃষ্ণচূড়ার আবির মেখে রঙিন হয়ে সাজতেসবার রঙে রং মিশিয়ে নতুন করে বাঁচতে ।
ও ফাগুন ঘুমায়ও না আর শীত এসে চলে গেল চুপি চুপি বলে গেল আর তো সময় নাই তব আঁখি মুদিবার।
ফাগুনের আগুনে পোড়াই দুঃখ, সাজাই সুখের বাগান।
কোকিলের কূজনে জেগে উঠুক হৃদয়, গানে গানে কাটুক দিন!
বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা,বুকের পরে দোলে দোলে দোলে দোলে রে তার পরান পুতলা। আনন্দেরই ছবি দোলে দিগন্তেরই কোলে কোলে,গান দুলিছে দোলে দোলে গান দুলিছে নীল-আকাশের হৃদয়-উতলা।
আমার জীবনে যত বসন্ত এসেছে সবচেয়ে সেরা বসন্ত হচ্ছে যেদিন তুমি এসেছো আমার জীবনে ।
নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলো বসন্তে সৌরভের শিখা জাগলো, আকাশের লাগে ধাঁদা রবির আলো ওই কি বাঁধা,বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো,সর্ষেক্ষেতে ফুল হয়ে তাই জাগলো।
তোমার অশোকে কিংশুকে অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে,তোমার ঝাউয়ের দোলে র্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গানফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান|
কচি পাতার শিহরণে হৃদয়ে লেগেছে দোল বসন্তে তাই প্রকৃতিও আজ হয়েছে বিহ্বল ।