#Quote
More Quotes by A. P. J. Abdul Kalam
সমস্যাকে কখনো তোমার উপর চেপে বসতে দেবে না । হতাশ না হয়ে, তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে। - এ. পি. জে. আব্দুল কালাম
যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে তোমাকে প্রথমে সূর্যের মত পুড়তে হবে। - এ. পি. জে. আব্দুল কালাম
আমি আবিষ্কার করলাম সবচেয়ে দ্রুতগতিতে বেশী বিক্রি হয়ে যায় সিগারেট ও বিড়ি। অবাক হয়ে ভাবতাম, গরিব মানুষেরা তাদের কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ এভাবে ধোঁয়া গিলে উড়িয়ে দেয় কেন। - এ. পি. জে. আব্দুল কালাম
গভীর দুঃখ ও অত্যাধিক আনন্দ থেকে কবিতার জন্ম হয়। - এ. পি. জে. আব্দুল কালাম
যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না; তাদের অর্জন অন্তঃসারশূন্য, উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায়। - এ. পি. জে. আব্দুল কালাম
“প্রথম বিজয়ের পর বসে থাকবেন না। কারণ দ্বিতীয়বার যখন আপনি ব্যর্থ হবেন তখন অনেকেই বলবেন প্রথমটিতে শুধুমাত্র ভাগ্যের জোরে সফল হয়েছিলেন তিনি”। - এ. পি. জে. আব্দুল কালাম
কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়। তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত। - এ. পি. জে. আব্দুল কালাম
“চলো আমরা আমাদের আজকের দিনটিকে উৎসর্গ করি যাতে করে আমাদের সন্তানেরা একটি সুন্দর আগামী পায়”। - এ. পি. জে. আব্দুল কালাম
যে মানুষগুলো তোমাকে বলে, “তুমি পারো না” বা “তুমি পারবেই না”, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে; তুমি পারবে। - এ পি জে আব্দুল কালাম
আমাদের তরুণ প্রজন্মকে সমৃদ্ধ এবং নিরাপদ দেশ প্রদান করতে পারলেই তারা আমাদের মনে রাখবে। অর্থনৈতিক সমৃদ্ধি এবং সভ্যতার ঐতিহ্যকে ধরে রাখার মাধ্যমে তা সম্ভব। - এ. পি. জে. আব্দুল কালাম